Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

হাওড়া আদালতের অচলাবস্থা কাটাতে পাঁচ বিচারপতির কমিটির পদক্ষেপ শুরু

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া আদালতের আইনজীবীদের সঙ্গে পুরকর্মীদের খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার মামলা উঠেছিল হাইকোর্টে। সেই মামলায় প্রধান বিচারপতি রাধাকৃষ্ণনের বেঞ্চ আগামী বুধবারের মধ্যে ডিজি, স্বরাষ্ট্র সচিব-সহ একাধিক প্রশাসনিক কর্তার ব্যক্তিগত হলফনা

হাওড়া আদালতের অচলাবস্থা কাটাতে পাঁচ বিচারপতির কমিটির পদক্ষেপ শুরু

শেষ আপডেট: 28 April 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া আদালতের আইনজীবীদের সঙ্গে পুরকর্মীদের খণ্ডযুদ্ধের ঘটনায় সোমবার মামলা উঠেছিল হাইকোর্টে। সেই মামলায় প্রধান বিচারপতি রাধাকৃষ্ণনের বেঞ্চ আগামী বুধবারের মধ্যে ডিজি, স্বরাষ্ট্র সচিব-সহ একাধিক প্রশাসনিক কর্তার ব্যক্তিগত হলফনামা তলব করে। পাশপাশি একটি বিচারবিভাগীয় কমিটিও গড়ে দেয়। বুধবার বিকেলে অচলাবস্থা কাটাতে ওই কমিটি পৌঁছে যায় হাওড়া আদালতে। বিচারপতি বিশ্বনাথ সমাদ্দারের নেতৃত্বাধীন এই কমিটিতে রয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি মহম্মদ মুমতাজ খান। হাওড়া আদালতে পৌঁছে এই কমিটি বৈঠক করেন জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং হাওড়া আদালতের অন্যান্য আধিকারিকদের সঙ্গে। জানতে চান ২৪ এপ্রিল ঠিক কী হয়েছিল। ওই বৈঠকের পর প্রধান বিচারপতির গড়ে দেওয়া কমিটি বৈঠক করে আইনজীবীদের প্রতিনিধিদের সঙ্গে। সেখানে তাঁদের বলা হয়, কে দোষী, কে নির্দোষ, তা বিচার করার জন্য যথাযথ জায়গা আছে। আদালতের অচলাবস্থা কাটাতে, বিচারপ্রার্থীদের দুর্ভোগের কথা মাথায় রেখে সর্বত উদ্যোগ নিতে হবে। সকলকে এগিয়ে আসতে হবে। আইনজীবীদের তরফে সোমবারই জানানো হয় ২মে পর্যন্ত চলবে কর্মবিরতি। পাঁচ বিচারপতির কমিটিকে আইনজীবীরা জানিয়েছেন, তাঁদের বক্তব্য ২ তারিখের বৈঠকে জানানো হবে। তারপর পরবর্তী সিদ্ধান্ত। এখন দেখার ২মে-র বৈঠক থেকে কোনও সমাধান সূত্র বেরোয় কিনা।

```