Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

সবংয়ে শুভেন্দু অনুগামীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি, আভিযোগের তির তৃণমূলের দিকে

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। সবংয়ের কোলোন্দা গ্রামের এক বাসিন্দা সোমবার যোগ দিয়েছিলেন নন্দীগ্রামে রাস উৎসবে। সেখানে উপস্থিত ছিলেন সদ্য প্

সবংয়ে শুভেন্দু অনুগামীর বাড়ি ভাঙচুর, বোমাবাজি, আভিযোগের তির তৃণমূলের দিকে

শেষ আপডেট: 30 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারীর অনুগামীর বাড়িতে ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটল পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। সবংয়ের কোলোন্দা গ্রামের এক বাসিন্দা সোমবার যোগ দিয়েছিলেন নন্দীগ্রামে রাস উৎসবে। সেখানে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন পরিবহণ ও সেচমন্ত্রী। অভিযোগ, নন্দীগ্রাম থেকে শুভেন্দু অনুগামী যখন সবংয়ে ফিরছিলেন তখন তার উপর একপ্রস্থ হামলা চালায় সাংসদ মানস ভুঁইয়ার লোকজন। পরে বাড়িতে গিয়ে ভাঙচুর করা হয়। বোমাবাজি হয় বলেও অভিযোগ। ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার করেছে পুলিশ। তৃণমূল তথা মানস ভুঁইয়া শিবির অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, বিজেপির গোষ্ঠী কোন্দলের ফলে এই ঘটনা ঘটেছে। পাল্টা বিজেপি বলেছে, শুভেন্দু আর মমতার লড়াইয়ে গণ্ডগোল হয়েছে। সেটাকে ধামাচাপা দিতে বিজেপির নাম জুড়ে দেওয়া হচ্ছে। গতকাল শুভেন্দুকে অন্য মেজাজে দেখা গিয়েছিল শুভেন্দুকে। ললাটে চন্দন টিকা, ধুতি-পাঞ্জাবি পরে খোল বাজিয়ে হরিনাম সংকীর্তনে মেতেছিলেন নন্দীগ্রামের বিধায়ক। তারপর বলেছিলেন, “আপদে আসি, বিপদে আসি, সুখে আছি, দুঃখে আছি, খেলায় আছি, মেলায় আছি, সারা বছর মানুষের সঙ্গে আছি।” সেই সঙ্গে নন্দীগ্রামে ঢোকার সময়ে দেখা যায় সরকারি নিরাপত্তা ছেড়ে দেওয়া শুভেন্দু অধিকারীকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে দু’হাজার মোটর বাইক। তাঁদের অনেকের হাতে আবার দেখা গিয়েছে ওম লেখা গেরুয়া পতাকা। এমনিতেই শুভেন্দুকে নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা রয়েছে। তার উপর এই ঘটনা তা আরও উস্কে দিয়েছে।

```