Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

পুলিশের তোলাবাজি নিয়ে এবার সরব আদালত, সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মাঝেমধ্যেই সরব হন লরি চালকেরা। এই নিয়ে হাজারও প্রশ্ন রয়েছে জনমানসেও। এবার এবিষয়ে প্রশ্ন তুলল আদালতও (High court wants CID investigation on police extortion)। উত্তর দিনাজপুরের ডালখোলায়

পুলিশের তোলাবাজি নিয়ে এবার সরব আদালত, সিআইডি তদন্তের নির্দেশ বিচারপতির

শেষ আপডেট: 25 September 2023 08:18

দ্য ওয়াল ব্যুরো: পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মাঝেমধ্যেই সরব হন লরি চালকেরা। এই নিয়ে হাজারও প্রশ্ন রয়েছে জনমানসেও। এবার এবিষয়ে প্রশ্ন তুলল আদালতও (High court wants CID investigation on police extortion)।

উত্তর দিনাজপুরের ডালখোলায় লরির যাবতীয় কাগজপত্র থাকা সত্ত্বেও পুলিশের বিরুদ্ধে জোর করে টাকা আদায়ের অভিযোগ ওঠে (police extortion)। টাকা দিতে না চাওয়ায় পুলিশ লরি বাজেয়াপ্ত করে চালকের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করে। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে (High court wants CID investigation) দ্বারস্থ হয়েছিলেন এক ব্যক্তি। সোমবার ওই মামলার শুনানিতে পুলিশের তোলাবাজি নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি।

আদালত সূত্রের খবর, এরপরই পুলিশের বিরুদ্ধে ওঠা তোলাবাজির মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দেন বিচারপতি জয় সেনগুপ্ত। এডিজি পদমর্যাদার অফিসারকে দিয়ে ঘটনার তদন্তের নির্দেশ আদালতে। দুপুর ২টোয় ফের মামলার পরবর্তী শুনানি হবে। ওই শুনানিতে সিআইডিকে জানাতে হবে কোন অফিসারকে দিয়ে তাঁরা ঘটনার তদন্ত করাতে চান।

আদালত সূত্রে জানা গিয়েছে, আরিফ নামে ডালখোলায় পুলিশের জনৈক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে মামলা দায়ের হয়। মামলাকারীর অভিযোগ, গাড়ির উপযুক্ত কাগজপত্র থাকাসত্ত্বেও গাড়ির চালকের কাছ থেকে পুলিশের জনৈক সাব ইন্সপেক্টর সাড়ে চার হাজার টাকা দাবি করেন। ঘুষ দিতে না চাওয়ায় লরি বাজেয়াপ্ত করে একাধিক ধারায় মামলা করে পুলিশ। সূত্রের খবর, পুলিশের বিরুদ্ধে তোলাবাজির ভিডিও এদিন আদালতে পেশ করেন অভিযোগকারী। এরপরই পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি।

আরও পড়ুন: সিবিআই, ইডি কর্তাদের এজলাসে তলব বিচারপতির, অভিষেকের কোম্পানির সম্পত্তির বিবরণ নিয়ে প্রশ্ন


```