Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

উমা দশভূজা হলেন ক্লাস সেভেনের কুণালের ছোট্ট হাতে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কুমোরটুলির কোনও পেশাদার মূর্তি-শিল্পীর ঘরে নয়, কোনও শিল্পীর স্টুডিওতেও নয়, হিমালয় কন্যা উমা এবার দশভূজার রূপ পাচ্ছেন ক্লাস সেভেনের স্কুল পড়ুয়ার ছোট্ট দুই হাতে। হাসনাবাদ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কু

উমা দশভূজা হলেন ক্লাস সেভেনের কুণালের ছোট্ট হাতে

শেষ আপডেট: 22 September 2023 13:29

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: কুমোরটুলির কোনও পেশাদার মূর্তি-শিল্পীর ঘরে নয়, কোনও শিল্পীর স্টুডিওতেও নয়, হিমালয় কন্যা উমা এবার দশভূজার রূপ পাচ্ছেন ক্লাস সেভেনের স্কুল পড়ুয়ার ছোট্ট দুই হাতে। হাসনাবাদ হাইস্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র কুণাল প্রায় পেশাদার শিল্পীর দক্ষতায় গড়ে ফেলেছে চার ফুটের দুর্গা প্রতিমা (Hasnabad School Student Durga Idol)।

ইছামতীর দু’পাড়ে শতাব্দী প্রাচীন দুই বাংলার প্রতিমা বিসর্জন দেখতে ভিড় জমান দেশ-বিদেশের বহু পর্যটক। দু’দেশের মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদী বিজয়া দশমীতে যেন মুছে দেয় সমস্ত বিভাজন। সেই ইছামতীর পাড়েই বেড়ে ওঠা টাকি পুরসভার ৭ নং ওয়ার্ডের কাহার পাড়ার কুণাল মণ্ডলের (Hasnabad School Student Durga Idol)। শৈশব থেকেই নদীপাড়ের এঁটেল মাটি নিয়ে নাড়াচাড়া করে পুতুল বানানোর হাতেখড়ি। বয়েস বাড়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে সেই হাত খুঁজে নিতে থাকে চিন্ময়ীকে মৃন্ময়ী রূপে ফুটিয়ে তোলার পথ।

মাটি, বাঁশ, বিচুলি, কাঠ মিলেমিশে কখনও হয়ে উঠেছে কালী, কখনও সরস্বতী, কখনও বিশ্বকর্মা বা কার্তিক। এবার কুণালের হাতে মহাদেব জায়া দশভূজার রূপ নিতে চলেছেন। মৃন্ময়ী মূর্তির উচ্চতা চার ফুট। এখন শুধু বাকি রঙের প্রলেপ পড়া।

টোটো চালক বাবা তারক মণ্ডল প্রথমদিকে তাঁর উপার্জনের টাকা থেকেই জোগান দিয়েছেন ছেলের শিল্প গড়ার উপাদান। এখন সেই ছেলেই তাঁর পড়াশোনার খরচ চালিয়ে নেওয়ার পরও মায়ের হাতে কিছু অর্থ তুলে দিতে পারে নিজের শিল্পকর্ম বিক্রি করে। অসচ্ছল পরিবারে বড় হয়ে ওঠা কুণালকে ঘিরে স্বপ্ন দেখেন মা চম্পা মণ্ডল। তিনি জানেন ছেলের অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানবে সমস্ত প্রতিকূলতা। কুণালের বোন তৃষাও তার সাধ্যমত সাহায্য করে দাদাকে।

আরও পড়ুন: দুর্গাপুজোয় পাতে পদ্মার ইলিশ, বৃহস্পতিবার বিকেল থেকেই পেট্রাপোল সীমান্ত দিয়ে ঢুকবে মাছ


```