
শেষ আপডেট: 13 June 2018 11:42
দ্য ওয়াল ব্যুরো: পুরো অফিস করতে হবে না। জামাই ষষ্ঠীর নেমন্তন্ন রক্ষা করতে সরকারি কর্মচারী জামাইরা অর্ধ দিবস অফিস করেই যেতে পারবেন শ্বশুর বাড়ি।
আগামী ১৯ জুন জামাই ষষ্ঠী উপলক্ষে হাফ ছুটি ঘোষণা করল নবান্ন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর থেকেই জামাই ষষ্ঠীতে হাফ ছুটি ঘোষণা করে সরকার। এ বারও তার অন্যথা হলো না।