Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

তিস্তার জল কিছুটা নামল, পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গের ত্রাণশিবিরে রাজ্যপাল

তিস্তার জল কিছুটা নামল, পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গের ত্রাণশিবিরে রাজ্যপাল

শেষ আপডেট: 5 October 2023 15:26

দ্য ওয়াল ব্যুরো: মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত সিকিমে এখনও আটকে রয়েছেন প্রায় তিন হাজার পর্যটক। প্রয়োজনে তাঁদের উড়িয়ে আনার চিন্তাভাবনা চলছে। ১০ নম্বর জাতীয় সড়ক ভেসে যাওয়ায় এখনও সিকিমের সঙ্গে বাকি দেশের যোগাযোগ বিচ্ছিন্ন। কালিম্পং হয়ে কিছু গাড়ি চলাচল করলেও লাগাতার বৃষ্টিতে সেই রাস্তাতেও মাঝেমধ্যে ধস নামছে। তাই চালু রাখা যাচ্ছে না ধারাবাহিক যোগাযোগ। 

উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও বৃষ্টি চলছে। কখনও বেশি, কখনও সামান্য কম। ফলে দুর্যোগের আশঙ্কা এখনও কমেনি। তবে তিস্তার জল সামান্য কমেছে বলে জানা গেছে। পরিস্থিতি দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস বৃহস্পতিবার উত্তরবঙ্গে পৌঁছন। কালিঝোড়া-সহ একাধিক জায়গায় ঘুরে দেখছেন তিনি।

বৃষ্টিকে উপেক্ষা করেই এদিন জলপাইগুড়ি সদর ব্লকের পাটকাটা গ্রাম পঞ্চায়েতের অধীন রংধামালি এলাকার ত্রাণশিবিরে যান রাজ্যপাল। সেখানকার শিবিরে থাকা মানুষরা তাঁর কাছে ত্রাণ ও ১০০ দিনের কাজ চালুর দাবি করেন। তাঁদের সামনে কেন্দ্র ও রাজ্য উভয় সরকারের সঙ্গে ১০০ দিনের কাজ নিয়ে আলোচনা করারও আশ্বাস দিলেন রাজ্যপাল।

তিস্তার বন্যা পরিস্থিতি নিয়ে এদিন গজলডোবায়  বৈঠক করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন-সহ প্রশাসনের বিভিন্ন স্তরের আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বুধবার সিকিমে বিপর্যয়ের ফলে বন্যা পরিস্থিতির উদ্ভব হয় তিস্তায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে পরিস্থিতি খতিয়ে দেখতে আসেন সেচমন্ত্রী।


```