Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বাবার শোকে মঞ্চেই চোখ ভিজল স্বর্ণপদক পাওয়া ছাত্রীর, সমাবর্তনের আগেই রাতেই পিতৃহারা

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: একটা বেসরকারি স্কুলে সামান্য বেতনের চাকরি করে মেয়ের জন্য সাধ্যাতীত করেছেন। স্বপ্ন ছিল পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মেয়ে গবেষক হবে। সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদায় স্নাতকোত্তর স্তরে ৮২ শতাংশ ন

বাবার শোকে মঞ্চেই চোখ ভিজল স্বর্ণপদক পাওয়া ছাত্রীর, সমাবর্তনের আগেই রাতেই পিতৃহারা

শেষ আপডেট: 24 May 2023 08:06

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া: একটা বেসরকারি স্কুলে সামান্য বেতনের চাকরি করে মেয়ের জন্য সাধ্যাতীত করেছেন। স্বপ্ন ছিল পদার্থবিজ্ঞান নিয়ে পড়াশোনা করে মেয়ে গবেষক হবে। সিধো কানহো বিরসা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদায় স্নাতকোত্তর স্তরে ৮২ শতাংশ নম্বর পেয়ে এ বছর স্বর্ণপদক পেয়েছেন সুমনা মুখার্জি। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে সম্মানিত হওয়ার আগেই রাতেই বাবাকে হারান (father's grief) সুমনা। সকালে বাবার দেহ নিয়ে স্বজনরা রওনা হওয়ার পরেই তিনি আসেন বিশ্ববিদ্যালয়ে। পদক নিতে মঞ্চে উঠে আর ধরে রাখতে পারেননি নিজেকে (Gold medalist cried)। বারবার মনে হয়েছে বাবা না থাকলে তো এসবের কিছুই হত না।

বাঘমুন্ডি ব্লকের প্রত্যন্ত গ্রাম সুইসার বাসিন্দা সুমনা। গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পাস করার পর পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন উচ্চ বালিকা বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করে সুমনা। তারপর আসানসোল গার্লস কলেজ থেকে পদার্থবিদ্যায় অনার্স নিয়ে স্নাতক হন। স্নাতকোত্তর স্তরের পড়াশোনা সিধহো কানহো বিরসা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকেই স্বর্ণপদক লাভ। ছোটবেলা থেকেই চরম দারিদ্রের সঙ্গে যুদ্ধ। তাও বাবার স্বপ্ন সফল করতেই হবে, এটাই ছিল লক্ষ্য। টিউশন করে নিজের পড়াশোনার খরচ, মেসে থাকার খরচ জোগাড় করেছেন।

বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন সুমনার বাবা সমীর মুখার্জি। মেয়ে এমএসসিতে গোল্ড মেডেল পেয়েছেন, সেই খবরটা শুনেছিলেন তিনি। খুব ইচ্ছে ছিল বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে হাজির থেকে সেই মুহূর্তটার সাক্ষী হতে। কিন্তু সোমবার অর্থাৎ সমাবর্তন অনুষ্ঠানের আগের রাতেই মৃত্যু হয় তাঁর।

মনের জোর আর বাবার শেষ ইচ্ছেকে সম্মান জানিয়েই সুমনা এসেছিলেন পদক (Gold medalist cried) নিতে।

মঞ্চে ওঠা পর্যন্ত স্বাভাবিক থাকার চেষ্টা করেছেন আপ্রাণ। মঞ্চ থেকে নেমে হাউ হাউ কেঁদে ফেলেন। বলেন, “বাবার স্বপ্ন ছিল নিউক্লিয়ার ফিজিক্স নিয়ে মেয়ে পিএইচডি করবে। অনেক কষ্ট করেছেন আমার পড়াশোনার জন্য। শুনে গেছেন আমি গোল্ড মেডেল পেয়েছি। কিন্তু বাবার হাত ধরেই তো আসার কথা ছিল আমার। আমার ব্যর্থতা আমি বাবাকে ধরে রাখতে পারলাম না।”

স্বর্ণপদক পাওয়ার আগের মুহূর্তে বাবাকে হারিয়ে এখন নতুন করে যুদ্ধের প্রস্তুতি শুরু হল সুমনার।

২০২৪ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা এগিয়ে এল, বুধবারই সূচী ঘোষণা করল পর্ষদ


```