Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চার কোটি টাকার ধান কিনে চাল না দেওয়ার অভিযোগ, মালদহের রাইস মিলে তালা

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে ধান কিনে চাল না দেওয়ার অভিযোগে মালদহের ( Maldah ) একটি রাইস মিল সিল করে দিল খাদ্য সরবরাহ দফতর ( Food Department Seal A Rice Mill )। হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা এলাকার কুস্তুরিয়

চার কোটি টাকার ধান কিনে চাল না দেওয়ার অভিযোগ, মালদহের রাইস মিলে তালা

শেষ আপডেট: 16 December 2022 12:06

দ্য ওয়াল ব্যুরো, মালদহ: সরকারি ধান ক্রয় কেন্দ্র থেকে ধান কিনে চাল না দেওয়ার অভিযোগে মালদহের ( Maldah ) একটি রাইস মিল সিল করে দিল খাদ্য সরবরাহ দফতর ( Food Department Seal A Rice Mill )।

হরিশ্চন্দ্রপুর থানার তুলসিহাটা এলাকার কুস্তুরিয়া গ্রামে রয়েছে বাঁকেবিহারী এগ্রোটেক প্রজেক্ট প্রাইভেট লিমিটেড নামে একটি রাইস মিল। ওই রাইস মিলটি হাজতপুর ও কুশিদাহের কেন্দ্র থেকে ধান কেনার বরাত পেয়েছিল। বদলে সরকারকে চাল দেওয়ার কথা ছিল তাঁদের। এই দুই কেন্দ্র থেকে সাড়ে চার কোটি টাকার ধান কিনলেও সরকারকে চাল দেয়নি ওই রাইস মিল। এমনই অভিযোগ উঠেছিল তাঁদের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে রাইসমিল কর্তৃপক্ষের টালবাহানা সহ্য করার পর অবশেষে খাদ্য সরবরাহ দফতরের আধিকারিকরা মিলটি সিল করার সিদ্ধান্ত নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাইস মিলের মালিকানায় যৌথভাবে তিনজন রয়েছেন। তাঁদের নাম শীতল মোদী, সংগীতা আগরওয়াল, কিরণ দেবী আগরওয়াল। পরে সংগীতা এবং কিরণদেবী রাইস মিলের মালিকানা শীতল মোদীকে হস্তান্তর করেন। কিন্তু কাগজপত্র পুরোপুরি তৈরি না হওয়ায় দায়িত্ব থেকে ওই দুজন অব্যাহতি পাননি। পাশাপাশি এও জানা গিয়েছে যে শীতল মোদীর এক আত্মীয় বিজয় মোদী ওরফে বাবলু সই জাল করে দীর্ঘদিন ধরেই মিলের কাজ চালাচ্ছিল। তাই চারজনের বিরুদ্ধেই অভিযোগ দায়ের করেছে প্রশাসন।

বগটুই গ্রামে সিআইডি, রেকর্ড করবে লালনের স্ত্রী রেশমার বয়ান

বিষয়টি নিয়ে সরব হয়েছে বাম ও গেরুয়াশিবির। তাদের অভিযোগ, এমন জালিয়াতির পিছনে শাসকদল ও প্রশাসনের একাংশের মদত রয়েছে। তা না হলে দীর্ঘদিন ধরে এভাবে দুর্নীতি চালিয়ে যেতে পারত না এই রাইস মিল কর্তৃপক্ষ। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে বিরোধীরা। বিরোধীদের অভিযোগের জবাবে তৃণমূল জানিয়েছে, দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন। যদি শাসকদলের কেউ যুক্ত থাকে তারাও ছাড় পাবে না।

জেলাশাসক নীতিন সিংহানিয়া জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে অভিযোগ দায়ের করে মামলা করা হবে। গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে মালদহ জুড়ে।


```