Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সেই নাবালিকা কুস্তিগিরের বাবার বয়ান বদল, আদৌ কিছু করেননি ব্রিজভূষণ!

দ্য ওয়াল ব্যুরো: তদন্ত চলছে, তার মধ্যেই বয়ান বদল করে দিলেন যৌন নিগৃহীতা নাবালিকা কুস্তিগিরের বাবা।তিনি পুলিশের কাছে যে বয়ান রেকর্ড করেছেন, তাতে উল্লেখ আছে তাঁর মেয়েকে ব্রিজভূষণ সিং কোনও ভাবেই যৌন নির্যাতন করেননি। এই ঘটনা নিয়েই সবচেয়ে ব

সেই নাবালিকা কুস্তিগিরের বাবার বয়ান বদল, আদৌ কিছু করেননি ব্রিজভূষণ!

শেষ আপডেট: 9 June 2023 01:54

দ্য ওয়াল ব্যুরো: তদন্ত চলছে, তার মধ্যেই বয়ান বদল করে দিলেন যৌন নিগৃহীতা নাবালিকা কুস্তিগিরের বাবা।
তিনি পুলিশের কাছে যে বয়ান রেকর্ড করেছেন, তাতে উল্লেখ আছে তাঁর মেয়েকে ব্রিজভূষণ সিং কোনও ভাবেই যৌন নির্যাতন করেননি। এই ঘটনা নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে। আর সেই বিষয়টি অনেক লঘু হয়ে গেল ওই নাবালিকার বাবার বয়ানে।

তদন্ত চলাকালীন কেন আচমকা বয়ান বদল করে ফেললেন নাবালিকা অভিযোগকারিণী নাবালিকার বাবা সেই নিয়েও বেশ কথা হচ্ছে। এই অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতেই বিজেপি সাংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে এফআইআর দায়ের হয়েছিল।

নতুন বয়ানে কী অভিযোগ রয়েছে ব্রিজভূষণের বিরুদ্ধে? নাবালিকার বাবা বলেছেন, “আমার মেয়েকে যৌন হেনস্থা করা হয়নি। তবে একটি প্রতিযোগিতায় আমার মেয়ের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ করেছিলেন ব্রিজভূষণ। দিল্লির এক প্রতিযোগীর বিরুদ্ধে খেলতে নেমেছিল আমার মেয়ে। ওই প্রতিযোগীকে জেতানোর জন্য় দিল্লি থেকেই রেফারির ব্যবস্থা করা হয়েছিল।”
নাবালিকার বাবা আরও জানিয়েছেন, কুস্তি সংস্থার সভাপতির বিরুদ্ধে আমাদের কোনও আক্রোশ নেই। তবে আগের অভিযোগ প্রত্যাহার করিনি আমরা। তবে রাগের মাথায় বেশ কিছু ভুল অভিযোগ দায়ের করে ফেলেছিলাম। এফআইআরের সব অভিযোগ সত্যি নয়।’

প্রসঙ্গত, গত ১০মে ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান রেকর্ড করেছিলেন ওই নাবালিকা। সেখানে মেয়েটি দাবি করেন, আপত্তিকরভাবে তাকে স্পর্শ করেছেন কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট। তবে নতুন বয়ানের পর ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে দায়ের হওয়া অভিযোগ বাতিল হল কিনা, তা অবশ্য এখনও জানা যায়নি।

যদিও এই মেয়েটির অত্যাচার নিয়েই সরব হন দেশের নামী কুস্তিগিররা। আবার এও ঠিক অমিত শাহের সঙ্গে সভা করার পরেই কুস্তিবীরদের আন্দোলন আর চলেনি।


```