Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অন্ডালে অসুস্থ ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন নিরুপায় বাবা, চিকিৎসার টাকা নেই

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: একমাত্র ছেলে অসুস্থ (sick)। তাই একপ্রকার বাধ্য হয়েই লোহার শিকল (iron chain) দিয়ে বেঁধে রেখেছেন বাবা (father)। পেশায় টোটো চালক দেব পাসোয়ানের ছেলে অসুস্থ বহু দিন ধরেই। চিকিৎসা করানোর ক্ষমতা নেই। তাই আদরের ছেল

অন্ডালে অসুস্থ ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন নিরুপায় বাবা, চিকিৎসার টাকা নেই

শেষ আপডেট: 29 April 2023 19:11

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: একমাত্র ছেলে অসুস্থ (sick)। তাই একপ্রকার বাধ্য হয়েই লোহার শিকল (iron chain) দিয়ে বেঁধে রেখেছেন বাবা (father)। পেশায় টোটো চালক দেব পাসোয়ানের ছেলে অসুস্থ বহু দিন ধরেই। চিকিৎসা করানোর ক্ষমতা নেই। তাই আদরের ছেলেকে বাধ্য হয়েই বেঁধে রাখেন। নইলে ছেলে কারও বাড়ির টালির চাল ভেঙে দেয়, নয় কাউকে মারতে যায়।

অন্ডালের মদনপুর পঞ্চায়েতের ঘটনা। বছর কুড়ির যুবক সরোজ পাসোয়ান। মানসিক ভারসাম্যহীন। তাঁকেই খাটের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। হাতে ক্ষত। চেনের ঘষায় যাতে আর ক্ষত না বাড়ে তাই একটুকরো কাপড় দিয়ে মোড়া।

সরোজের মা জানান, শিকল দিয়ে না বাঁধলে তাঁর তেজ রোখা যাচ্ছে না। সে খোলা থাকলেই পাড়া প্রতিবেশীকে মারধর করছে, ইট ছুড়ছে, প্রতিবেশীর টালির ছাদ ভেঙে দিচ্ছে। প্রতিবেশীরা জানিয়েছেন, ওকে না বেঁধে রাখলে হবে না। কারণ, আর কাউকে মারলে বা কোনও ক্ষতি করলে তারাও ছেড়ে কথা বলবে না।

সূত্রের খবর, ক্লাস ১০-এ পড়ার সময় অসুস্থ হয়ে পড়ে সরোজ। তারপর থেকে চিকিৎসা চলত কিন্তু টাকার অভাবে চিকিৎসা বন্ধ হয়ে যায়। তারপর আরও বাড়তে থাকে সমস্যা। সরোজের জন্য পাড়াতে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। কেউ কেউ বলতে শুরু করেছে সরোজের উপর ভূত ভর করেছে।

স্থানীয় একটি সমাজসেবী সংস্থার প্রতিনিধি সঞ্জয় সিনহা জানান, দেব পাসওয়ান আর্থিক কারণে ২০১৭ থেকে ট্রিটমেন্ট বন্ধ করে দেয়। ছেলেটির চিকিৎসার প্রয়োজন। আমরা সাধ্যমতো ওর চিকিৎসার ব্যবস্থা করব। পাশাপাশি ছেলেটির বাবা জানিয়েছেন, সরকারি ভাবে যদি কোনও সাহায্য পাওয়া যেত, তাহলে ছেলের চিকিৎসা করাতে সুবিধা হত।

মালদহে নৃশংস হত্যাকাণ্ড, স্ত্রী সহ পরিবারের দু'জনকে কুড়ুল দিয়ে কুপিয়ে নিজেকে শেষ করলেন ব্যক্তি


```