Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

চেনা ছকের বাইরে

খোলা আকাশের নীচে হালকা আলোয় রাঙানো এক অসাধারণ মঞ্চ। বাহারি ফুলের সুগন্ধে ম ম করছে দর্শকাসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মন ভরে যায় নাচ-গান-কবিতায়। যেন বাংলা দেশের এক কবির ভাষায় ‘মেতেছিনু কিছু সময়, ভাবের সঙ্গে লুকোচুরি খেলায়’। শহরের একঘ

চেনা ছকের বাইরে

শেষ আপডেট: 4 August 2019 18:30

খোলা আকাশের নীচে হালকা আলোয় রাঙানো এক অসাধারণ মঞ্চ। বাহারি ফুলের সুগন্ধে ম ম করছে দর্শকাসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মন ভরে যায় নাচ-গান-কবিতায়। যেন বাংলা দেশের এক কবির ভাষায় ‘মেতেছিনু কিছু সময়, ভাবের সঙ্গে লুকোচুরি খেলায়’। শহরের একঘেয়েমি কাটিয়ে, নির্দিষ্ট চেনা গণ্ডির বাইরে শ্রোতারা খুঁজে পেলেন এক অপূর্ব অনুভূতি বারাসতে আয়োজিত ‘স্বরক্ষেপণ’-এর অনুষ্ঠানে। এই চিরাচরিত ঐতিহ্য বজায় রেখে সংস্থাটি দীর্ঘকাল ধরে তাদের সুনাম বজায় রেখেছেন - যা, এ বছরও ব্যতিক্রম হয়নি। অনুষ্ঠানের শিরোনাম ছিল ‘রুফটফ রবীন্দ্রনাথ’। রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন - এই দুইয়ের সুন্দর ভাবধারা এই বারাসতেও ধরে রাখা যায় - যা সম্ভব হয়েছে বাসবদত্তার একক প্রচেষ্টায়। নির্বাচিত গান এবং কবিতায় মনের উচ্ছ্বাস বারবার প্রতিফলিত হয়েছে ঠাসা শ্রোতাদের অভিনন্দনে। বাসবদত্তা দীর্ঘদিন ধরেই তাঁর ছোট্ট সংস্থার মাধ্যমে শিক্ষার্থীদের মনে তিলে গড়ে তুলেছেন রবীন্দ্রনাথের ভাব ও ভাবনা। অনুষ্ঠানের শুরতেই সেই শিক্ষার্থীরা যখন উপস্থাপন করলেন গান ও কবিতা - তখন বোঝাই গেল বছরভর অনুশীলন ও চর্চার এ এক বর্হিপ্রকাশ। নাট্যকার ও পালাকার অভিনেতা তপন গঙ্গোপাধ্যায়কে সংবর্ধনা দিয়েছেন এই সংস্থাটি - যা লোকশিল্পকে গর্বিত করেছে নিঃসন্দেহে। সুছন্দা ঘোষ ও দেবমাল্য চট্টোপাধ্যায় এ দিন বেশ কয়েকটি রবীন্দ্রগানে তৃপ্ত করলেন শ্রোতাদের, তার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য সুছন্দার গাওয়া ‘এসো শ্যামল সুন্দর’, ‘তোমারেই করিয়াছি’ এবং দেবমাল্যর ‘আমি তোমারই সঙ্গে বেঁধেছি’ গানগুলি। এ দিন বাসবদত্তা নিজেও গাইলেন। তাঁর গাওয়া ‘মহারাজ এ কি সাজে’ মনে রাখার মতো। প্রিয়ম মুখোপাধ্যায় দোলনচাঁপা ভট্টাচার্য, ঋতপা ভট্টাচার্য নির্বাচিত গানে নিজেদের সুনাম ধরে রাখতে পেরেছেন। রবীন্দ্রকবিতা ও নৃত্যে প্রতিটি মূহুর্তেই মঞ্চে আলোড়ন তুলেছেন স্বরক্ষেপণের শিক্ষার্থীরা। তবে আলাদা করে উল্লেখ করতে হয় তমালি ঘোষের বাচিক উপস্থাপনা। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাত্যকি বসু।

বিপ্লবকুমার ঘোষ


```