Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জলপাইগুড়িতে ১০ বছরের ছেলের হাতে রক্ষা পেল বিরল প্রজাতির কচ্ছপ

দ্য ওয়াল ব্যুরো: পুকুরে স্নান করতে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে বাড়ি ফিরল বছর দশেকের ছেলে! তবে সেই কচ্ছপ কিন্তু রান্না করে খেলেন না পরিবারের সদস্যরা, তুলে দিলেন বন দফতরের হাতে। এমন নজিরবিহীন ঘটনায় উচ্ছ্বসিত জলপাইগুড়ি বনবিভাগের কর্মী।

জলপাইগুড়িতে ১০ বছরের ছেলের হাতে রক্ষা পেল বিরল প্রজাতির কচ্ছপ

শেষ আপডেট: 27 July 2021 10:37

দ্য ওয়াল ব্যুরো: পুকুরে স্নান করতে গিয়ে বিরল প্রজাতির কচ্ছপ নিয়ে বাড়ি ফিরল বছর দশেকের ছেলে! তবে সেই কচ্ছপ কিন্তু রান্না করে খেলেন না পরিবারের সদস্যরা, তুলে দিলেন বন দফতরের হাতে। এমন নজিরবিহীন ঘটনায় উচ্ছ্বসিত জলপাইগুড়ি বনবিভাগের কর্মী। রবিবার বিকেলে বিরল প্রজাতির কচ্ছপ দেখতে ভিড় উপচে পড়েছিল জলপাইগুড়ি মোহিতনগরের নয়াপাড়া এলাকায়। বন দফতরের কর্মী সৌভিক মণ্ডল জানান, কচ্ছপটি বিরল প্রজাতির ইন্ডিয়ান ফ্ল্যাপ শেল টার্টেল। আগে গ্রামেগঞ্জে প্রচুর পাওয়া যেতো। কিন্তু এখন লুপ্তপ্রায়। আজ এই স্কুল পড়ুয়া ছোট্ট ছেলেটির কল্যাণে কচ্ছপটিকে সুরক্ষিত করা গেল। জানা যায়, রবিবার দুপুরে পুকুরে স্নান সেরে ফিরছিল রোহিত। ফেরার পথে একটি ছোট ডোবার মধ্যে দেখতে পায় কচ্ছপটিকে। সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আসে বাড়িতে।খবর চাউর হতেই ভিড় জমাতে থাকেন এলাকাবাসীরা। জানা যায়, তাঁদের মধ্যে কেউ কেউ কচ্ছপটিকে কেটে খেয়ে ফেলার প্রস্তাবও দেন। দেখুন ভিডিও। https://www.youtube.com/watch?v=vrdLCkGNLQ8 কিন্তু সেইসব কথায় কান দেয়নি স্কুল পড়ুয়া এই ছোট্ট রোহিত। সে ও তার পরিবার খবর দেয় বন দফতরকে। খবর পেয়ে ছুটে আসেন গরুমারা বন্যপ্রাণী বিভাগের কর্মী সৌভিক মণ্ডল। উদ্ধার করে নিয়ে যান কচ্ছপটিকে। রোহিতের মা জানান, কচ্ছপটিকে বনবিভাগের হাতে তুলে দিতে পেরে নিশ্চিন্ত হলেন। গ্রামের মানুষের মধ্যে এমন পরিবেশ সচেতনতা দেখে আপ্লুত বনকর্মী। জানালেন, মানুষ যদি নিজ নিজ এলাকার বন্যপ্রাণীদের প্রতি এতটাই যত্নবান হন, তবে অচিরেই বিলুপ্ত হওয়ার পথ থেকে অনেক জীবকে ফিরিয়ে আনা যাবে।

```