গণনার শেষ পর্যায়ে তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল, জখম দুই তৃণমূল কর্মী
দ্য ওয়াল ব্যুরো: ভোট গণনার শেষ পর্যায়ে এসে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল। রাস্তায় ফেলে বেধড়ক মারা হলো দুই তৃণমূল কর্মীকে। অভিযোগের তির বিজেপির দিকে। গুরুতর জখম অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বৃহস্পতিবার বিকেলের দিকে ঘটনাটি ঘ
শেষ আপডেট: 22 May 2019 18:30
দ্য ওয়াল ব্যুরো: ভোট গণনার শেষ পর্যায়ে এসে রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ঘাটাল। রাস্তায় ফেলে বেধড়ক মারা হলো দুই তৃণমূল কর্মীকে। অভিযোগের তির বিজেপির দিকে। গুরুতর জখম অবস্থায় তাঁদের ভর্তি করা হয়েছে হাসপাতালে।
বৃহস্পতিবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল থানার বলিডাঙ্গা এলাকায়। তৃণমূল সূত্রে খবর, এ দিন দলের কয়েক জন কর্মী ঘাটাল থেকে বলিডাঙ্গা ফিরছিলেন। বলিডাঙ্গায় বিজেপির কার্যালয়ের কাছাকাছি আসতেই তাঁদের উপর চড়াও হয় বিজেপি কর্মী-সমর্থকরা। অভিযোগ, রাস্তায় ফেলে লাঠি দিয়ে এলোপাথাড়ি মারা হয়েছে তাঁদের। অনেকেরই মাথা ফেটেছে। দু'জন তৃণমূল কর্মীর অবস্থা গুরুতর।
[caption id="attachment_107005" align="aligncenter" width="503"]

সুবীর পরামাণিক[/caption]
জখম দু'জনের মধ্যে একজন সুবীর পরামাণিক। তিনি বলেছেন, "আমরা বাড়ি ফিরছিলাম। গাড়িতে ছিলাম। আচমকাই আমাদের গাড়ি ঘিরে ধরে বিজেপি কর্মীরা। জোর করে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধোর করা হয়।" জখম দু'জনকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।