Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

প্রৌঢ় দম্পতির দেহ মিলল ঘর থেকে, ছেলের দাবি, ঋণশোধ নিয়ে চাপে ছিলেন

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঘর থেকে মিলল প্রৌঢ় দম্পত্তির দেহ (elderly couple bodies found)। বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে নেওয়া টাকা শোধের চাপ সামলাতে না পেরে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই শক্তিগড়ের (Sh

প্রৌঢ় দম্পতির দেহ মিলল ঘর থেকে, ছেলের দাবি, ঋণশোধ নিয়ে চাপে ছিলেন

শেষ আপডেট: 21 September 2023 07:58

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ঘর থেকে মিলল প্রৌঢ় দম্পত্তির দেহ (elderly couple bodies found)। বেসরকারি ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে নেওয়া টাকা শোধের চাপ সামলাতে না পেরে স্বামী স্ত্রী আত্মহত্যা করেছে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই শক্তিগড়ের (Shaktigarh) দক্ষিণ গোপালপুর গ্রামে এই ঘটনায় শোকের ছায়া নেমেছে। মৃতদের নাম হেমন্ত মালিক(৫৬) ও রেখা মালিক(৫৩)।

দম্পতির বড় ছেলে সনাতন মালিক জানান, বৃহস্পতিবার সকালে কাজের জন্য বাবাকে ডাকতে গিয়েছিলেন। তখনই দেখেন ঘরের ছাদ থেকে ঝুলছেন (elderly couple bodies found) তাঁর বাবা এবং মা। সঙ্গে সঙ্গে চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করেন। তাঁর ডাক শুনেই ছুটে আসেন আশেপাশের মানুষ। তিনি বলেন, ‘‘ঋণ শোধ করার চাপ সামলাতে না পেরেই এই চরম সিদ্ধান্ত নেন দুজনে। গত বেশ কিছুদিন ধরেই মনমরা ছিলেন ওঁরা।’’

জানা গেছে তাঁদের ছোট ছেলে রমেশ মালিক মায়ের নামে ক্ষুদ্র ঋণদানকারী সংস্থার থেকে ঋণ নিয়েছিলেন। এরপরেই টাকা শোধ দেওয়ার চাপে ছেলেমেয়েদের নিয়ে বাড়ি থেকে উধাও হয়ে যায়। এদিকে ঋণদানকারী সংস্থার প্রতিনিধিরা বারবার চাপ দিতে থাকে রমেশের মা রেখা মালিককে। সেই চাপে দু’দিন আগে বাপের বাড়ি জামদহে চলে গিয়েছিলেন রেখা।
রেখার ভাই রামু দলুই ও ভাইপো বিশ্বজিৎ দলুইয়ের অভিযোগ, সংস্থার কর্মীরা সেখানেও হানা দেয়। তিনি একমাস সময় চাইলেও সময় দিতে রাজি হয়নি তারা। এমনকি ভয় দেখিয়ে তাঁকে গোপালপুর চলে আসতে বাধ্য করে।

ওই দম্পতির বড় ছেলে পরিবার নিয়ে পাশেই আলাদা থাকে। বুধবার সারাদিন মনমরা হয়ে ঘরেই ছিলেন প্রৌঢ় স্বামী-স্ত্রী। ছেলে বারবার বলার পরেও কোনও খাবার খাননি। রাতে একটু চা খেতে চান। সকালে ছেলে উঠে এই ঘটনা দেখে হতবাক হয়ে যান। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রামে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর স্পেন সফরের খরচ কত, জানতে চেয়ে তথ্যের অধিকার আইনে চিঠি শুভেন্দুর


```