Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মমতা এগরা যাবেন আবহাওয়া ঠিক হলেই, জানালেন নবজোয়ারের ভার্চুয়াল বক্তৃতায়

দ্য ওয়াল ব্যুরো: এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে মৃত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় ম

মমতা এগরা যাবেন আবহাওয়া ঠিক হলেই, জানালেন নবজোয়ারের ভার্চুয়াল বক্তৃতায়

শেষ আপডেট: 19 May 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো: এগরার খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের দিন বিকেলে সাংবাদিক বৈঠক করে মৃত ও জখমদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে ভার্চুয়াল বক্তৃতায় মমতা জানিয়ে দিলেন তিনি এগরা যাবেন (CM Mamata Banerjee Says She will Visits Egra Village)।

হাওয়া অফিসের পূর্বাভাস হল, সপ্তাহ শেষে দুর্যোগ হবে বাংলায়। মমতা এদিন জানিয়েছেন, আবহাওয়া ঠিক হলেই তিনি এগরার গ্রামে যাবেন।

এগরার বিস্ফোরণের ঘটনার দিনই ৯ জনের মৃত্যু হয়েছিল। বৃহস্পতিবার রাতে কটকের রুদ্র হাসপাতালে মৃত্যু হয় ওই বাজি কারখানার মালিক ভানু বাগের। বিস্ফোরণের পর সে পালিয়ে গিয়ে কটকের হাসপাতালে ভর্তি হয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করেছিল। নাম ভাঁড়িয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে।

কটক থেকেই ভানু বাগের ছেলে ও ভাইপোকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যে তদন্তভার নিয়েছে সিআইডি। শুক্রবার এগরা থানার আইসিকে বদল করেছে প্রশাসন। ইতিমধ্যেই এই বিস্ফোরণ কাণ্ড নিয়ে রাজনৈতিক চাপানউতরও তৈরি হয়েছে। মন্ত্রী মানস ভুঁইঞার নেতৃত্বে প্রতিনিধি দলকে ওই গ্রামে বিক্ষোভের মুখেও পড়তে হয়েছিল। এখন দেখার মমতা কবে যান খাদিকুলে।

ভোট পরবর্তী হিংসা মামলায় তদন্তকারী সমস্ত অফিসারকে ডেকে নিল সিবিআই! কী হবে তদন্তের


```