Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

এবার কয়লাপাচারের তদন্তে তৎপর ইডিও, রাজ্যের ১০ জায়গায় হানা

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: সিবিআইএর পক্ষে রায় আসতেই কয়লাকান্ডে এবার তত্পর ইডিও। কয়লাকান্ডে প্রথম অভিযানে নেমেছে ইডি। রাজ্যের ১০টি জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে ইডি। একদিকে সিবিআই, অন্যদিকে ইডি, সাঁড়াশির জোড়া ফলার চাপে এবার কয়লাকান্ডের অভিযু

এবার কয়লাপাচারের তদন্তে তৎপর ইডিও, রাজ্যের ১০ জায়গায় হানা

শেষ আপডেট: 12 February 2021 13:16

দ্য ওয়াল ব্যুরো, আসানসোল: সিবিআইএর পক্ষে রায় আসতেই কয়লাকান্ডে এবার তত্পর ইডিও। কয়লাকান্ডে প্রথম অভিযানে নেমেছে ইডি। রাজ্যের ১০টি জায়গায় আজ তল্লাশি চালাচ্ছে ইডি। একদিকে সিবিআই, অন্যদিকে ইডি, সাঁড়াশির জোড়া ফলার চাপে এবার কয়লাকান্ডের অভিযুক্তরা। কলকাতা, মুর্শিদাবাদ, আসানসোল, রানিগঞ্জ, দুর্গাপুর, হলদিয়া সহ ১০টি এলাকায় এদিন তল্লাশি চালিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কয়লাকান্ডে টাকা কীভাবে পাচার হয়েছে? কোথা থেকে কোথায় গিয়েছে টাকা? তদন্তে তা খতিয়ে দেখছে ইডি। কয়লাকান্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের বাড়িতেও আজ হানা দিয়েছিল ইডি। সিবিআই-এর পর এবার বিনয় মিশ্রের উপর নজর ইডি'রও। এর পাশাপাশি আরও এক ইস্পাত কারখানার মালিকের বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। এদিকে পাচারের মামলায় অন্যতম অভিযুক্ত জামিনে থাকা বিএসএফের কম্যান্ড্যান্ট সতীশ কুমার শুক্রবার আসানসোলে বিশেষ সিবিআই আদালতে হাজিরা দেন। তার জামিনের অন্যতম শর্তই যখন তাকে ডাকা হবে, তখন তাকে হাজিরা দিতে হবে। এদিন তিনি সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দোপাধ্যায়ের এজলাসে হাজির হন। তার আইনজীবী শেখর কুন্ডু বলেন, মামলার পরবর্তী দিন পড়েছে আগামী ১ মার্চ। পাশাপাশি, তার জামিন দেওয়ার সময় তাকে যেসব শর্ত দেওয়া হয়েছিলো, বিচারক এদিন সেগুলি তুলে দিয়েছেন৷ উল্লেখ্য সিবিআই তল্লাশি অভিযান কোনও বাধা রইল না। অনুপ মাঝি তথা লালাকে নিয়ে কলকাতা হাইকোর্ট যে মামলা চলছিল তাতেই হাইকোর্ট সিবিআই'এর পক্ষে রায় দিয়েছে। এবার রাজ্য সরকারের অনুমতি ছাড়াই সিবিআই আধিকারিকরা যেখানে ইচ্ছে তল্লাশি চালাতে পারবেন। শুক্রবার হাইকোর্ট অনুপ মাঝি আবেদন খারিজ করে দেয়। পাশাপাশি ২৩ মার্চের মধ্যে সিবিআইকে হলফনামা জমা দেওয়ারও নির্দেশ দিয়েছে কোর্ট।    

```