Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের

রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক বাম ছাত্র-যুবদের

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে অংশ নেওয়া বাঁকুড়ার ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দ্যার মৃত্যুর পর প্রাথমিক ভাবে আজ ও কাল মঙ্গলবার রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক দিল বাম ছাত্র-যুবরা। এদিন লাইফলাইন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের এসএফআ

রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক বাম ছাত্র-যুবদের

শেষ আপডেট: 15 February 2021 07:29

দ্য ওয়াল ব্যুরো: নবান্ন অভিযানে অংশ নেওয়া বাঁকুড়ার ডিওয়াইএফআই নেতা মইদুল ইসলাম মিদ্দ্যার মৃত্যুর পর প্রাথমিক ভাবে আজ ও কাল মঙ্গলবার রাজ্যজুড়ে থানা ঘেরাওয়ের ডাক দিল বাম ছাত্র-যুবরা। এদিন লাইফলাইন হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সাংবাদিকদের এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, “প্রাথমিক ভাবে ঠিক হয়েছে আজ ও আগামী কাল রাজ্যজুড়ে থানা ঘেরাও হবে। পরবর্তী সিদ্ধান্ত হলে তা সংবাদমাধ্যমকে আমরা জানাব।” বাম নেতৃত্বের আশঙ্কা, পুলিশ লাশ গায়েব করে দিতে পারে। তাই মর্গের সামনেই ইতিমধ্যে কয়েকশো বাম ছাত্র-যুবর জমায়েত হয়েছে। পুলিশের সঙ্গে বিতণ্ডাও চলছে দফায় দফায়। ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি। এক বাম ছাত্রনেতার কথায়, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে বিশ্বাস করি না। এদের মতো নৃশংশ আর কেউ নেই। এরা যা খুশি করতে পারে। তাই লাশ যাতে পাচার করতে না পারে তাই আমরা মর্গের সামনে পাহারায় রয়েছি। দেখি পুলিশের কত হিম্মত!” মইদুলের মৃতদেহ পাঠান হয়েছে মহম্মদ আলি পার্কের কাছে কলকাতা পুলিশ মর্গে। সেখানে ময়না তদন্তের পর বিকেল সাড়ে তিনটের সময় মইদুলের মৃতদেহ আনা হবে এন্টালি কর্পোরেশন গ্যারাজের উল্টোদিকে এসএফআই-ডিওয়াইএফআই রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে। ইতিমধ্যেই সেখানে জমায়েতের ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। মৃতদেহ নিয়ে মিছিল হতে পারে। হতে পারে মইদুলের দেহ নিয়ে লালবাজারের দুয়ারে পৌঁছতে চাইবে বামেরা। সেক্ষেত্রে এদিন ফের কী পরিস্থিতি তৈরি হয় তা নিয়ে উত্কণ্ঠা থাকছেই। তবে সেই কর্মসূচির কথা এখনই বলছে না ছাত্র-যুব নেতৃত্ব।

আরও পড়ুন: 'তরতাজা প্রাণ খুন হয়ে গেল, কে জবাব দেবে!' বাম যুবনেতার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েছেন মান্নান-সুজনরা

কলকাতা ও সংলগ্ন জেলার নেতা-কর্মীদের দ্রুত রাজ্য দফতরে আসার ডাক দিয়েছে বাম ছাত্র-যুব সংগঠন। এদিন হাসপাতালের বাইরে কান্নায় ভেঙে পড়েন ডিওয়াইএফআই রাজ্য সভানেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি বলেন, “পুলিশের হাতে আক্রান্ত হওয়ার পর বলেছিল, আমায় বাড়ি পৌঁছে দাও। আমি মেয়ে দুটোকে দেখব। আমরা তাঁকে বাড়ি পৌঁছে দিতে পারলাম না। তাঁর লাশ মর্গে পাঠাতে হচ্ছে। এই হিংস্র সরকারকে রাস্তাতেই জবাব দেব আমরা।”

```