Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডাম্পিং গ্রাউন্ডে জ্বলছে আগুন, রোজ ধোঁয়ায় ঢাকছে এলাকা, পথ অবরোধ করলেন ক্ষুব্ধ বাসিন্দারা

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ডাম্পিং গ্রাউন্ডে (dumping groun) জ্বলছে আগুন। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১ মাস ধরে ধিকি ধিকি করে জ্বলছে আগুন। দমকল এসে আগুন আয়ত্তে আনলেও নেভেনি আগুন। ৩৫ নং ওয়ার্ডের সারাঙ্গাবাদ ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন সন্ধেয় আগু

ডাম্পিং গ্রাউন্ডে জ্বলছে আগুন, রোজ ধোঁয়ায় ঢাকছে এলাকা, পথ অবরোধ করলেন ক্ষুব্ধ বাসিন্দারা

শেষ আপডেট: 12 April 2023 08:36

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলার ডাম্পিং গ্রাউন্ডে (dumping groun) জ্বলছে আগুন। স্থানীয়দের অভিযোগ, প্রায় ১ মাস ধরে ধিকি ধিকি করে জ্বলছে আগুন। দমকল এসে আগুন আয়ত্তে আনলেও নেভেনি আগুন। ৩৫ নং ওয়ার্ডের সারাঙ্গাবাদ ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন সন্ধেয় আগুন আরও বেশি করে জ্বালিয়ে দেওয়া হয় বলে অভিযোগ স্থানীয়দের। ধোঁয়ায় ভরে যায় গোটা পাড়া। শ্বাস নিতে সমস্যা হয়। অভিযোগ স্থানীয় কাউন্সিলারকে জানিয়েও সমাধান হয়নি। তাই এলাকার মহিলারা বজবজ ট্রাঙ্ক রোড (road) অবরোধ (blocked) করে। এর ফলে যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ এলে ক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ।

ঘটনাস্থলে আসেন মহেশতলা থানার ভারপ্রাপ্ত অফিসার শুভেন্দু সরকার। তিনি এলাকার বিক্ষোভরত মহিলাদের সঙ্গে কথা বলেন। শুভেন্দুবাবু জানান, মহেশতলার বিধায়ক ও পৌরসভার চেয়ারম্যান দুলাল দাসের সঙ্গে কথা বলে যত দ্রুত সম্ভব এবিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

এলাকার মানুষের দাবি, সন্ধে হলেই সাদা ধোঁয়ায় ঢাকে এলাকা। বাসিন্দারা পোড়া গন্ধে থাকতে পারেন না। বাচ্চা এবং বয়স্কদের শ্বাস নিতেও অসুবিধা হয়। জানা গেছে, প্রায় ৪৫ দিন ধরে অল্প অল্প করে জ্বলেই যাচ্ছে এই ডাম্পিং গ্রাউন্ড। ময়লা প্লাস্টিক জ্বলছে অবিরত। যার জেরে সমস্যায় সাধারণ মানুষ। কেউ এই বিষয়ে সাহায্য না করায় অবশেষে এলাকার বাসিন্দারা নিজেরাই পথে নেমেছেন।

এলাকার মহিলারা মিলে ওয়ার্ডের কাউন্সিলার রতন অধিকারীকে এই পরিস্থিতির কথা জানালেও সমস্যার সমাধান হয়নি। এক বাসিন্দা প্রিয়াঙ্কা মজুমদার জানান, কাউন্সিলার, কেন কেউ এগিয়ে আসেনি। কোনও পার্টির লোকজন নেই আমাদের সঙ্গে। আমাদের বাড়িতে বয়স্ক মানুষ আছে, বাচ্চা আছে, তারা অসুস্থ হয়ে পড়ছে। এই দূষিত ধোঁয়ায় আমাদের শরীর খারাপ হচ্ছে, কিন্তু কেউ দেখার নেই। তাই বাধ্য হয়েই এই অবরোধ।

মমতার প্রশাসন হাওড়া-রিষড়ার দাঙ্গাবাজদের সম্পত্তি নিলাম করবে, রাজ্যের পাশে রাজ্যপাল


```