Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

নতুন বউয়ের চাপে আগের স্ত্রীকে খুন! পালানোর চেষ্টা করেও পুলিশের জালে স্বামী

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: স্ত্রীকে খুন করে শেষরক্ষা হল না। ঘটনার ৫৩ দিন পর স্বামীকে গ্রেফতার করল ডোমজুর (Domjur Murder Case) থানার পুলিশ। বুধবার হাওড়া আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। গত ২৫ জুলাই ভোরবেলায় ডো

নতুন বউয়ের চাপে আগের স্ত্রীকে খুন! পালানোর চেষ্টা করেও পুলিশের জালে স্বামী

শেষ আপডেট: 20 September 2023 13:28

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: স্ত্রীকে খুন করে শেষরক্ষা হল না। ঘটনার ৫৩ দিন পর স্বামীকে গ্রেফতার করল ডোমজুর (Domjur Murder Case) থানার পুলিশ। বুধবার হাওড়া আদালতে পেশ করা হলে সাত দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

গত ২৫ জুলাই ভোরবেলায় ডোমজুড়ের (Domjur Murder Case) পাকুরিয়া ব্রিজের ওপর থেকে উদ্ধার হয় বিছানার চাদরে মোড়া এক অজ্ঞাতপরিচয় মহিলার দেহ। তদন্তে নামে ডোমজুড় থানার পুলিশ। ময়নাতদন্তে জানা যায় ওই মহিলাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে বিবাহিতা ওই মহিলার পরিচয় জানার চেষ্টা শুরু করে। ডোমজুড় থানার পুলিশের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া শুরু হলেও মৃতের পরিচয় জানা যাচ্ছিল না। ওই মহিলার পরিচয় জানতে তাঁর ছবি দেওয়া লিফলেটও বিলি করে পুলিশ।

কিছুদিন আগে লিলুয়ার পূর্বপাড়া এলাকার এক মহিলা ফুচকা খাওয়ার সময় আচমকাই ছবি দেখে তাঁকে চিনতে পারেন। তিনি পুলিশকে জানান, লিলুয়ার পচাখালের পাশে পূর্বপাড়ায় ওই মহিলার বাড়ি। সেই সূত্র ধরেই মৃত মহিলার পরিচয় জানতে পারে পুলিশ। জানা যায়, ওই মহিলার নাম সুনয়নাদেবী। কিন্তু জুলাই মাস থেকে তাঁর গোটা পরিবার নিখোঁজ।

তদন্তের সূত্র ধরে মঙ্গলবার রাতে দাসনগর থেকে সুনয়নাদেবীর স্বামী অনিল যাদবকে গ্রেফতার করে পুলিশ। তাকে জেরা করে জানা যায়, অনিল সম্প্রতি আরও একটি বিয়ে করেছে। নতুন স্ত্রী বিহারে থাকত। প্রথম স্ত্রীকে সরিয়ে দেওয়ার জন্য অনিলের উপর চাপ সৃষ্টি করেছিল তার পরিবার। সেই চাপেই এই খুন।

ধৃতকে এদিন হাওড়ার মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হলে তাকে দশ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক। পুলিশ জানিয়েছে, জেরায় ধৃত কবুল করেছে, ঘরের মধ্যে সুনয়নাকে খুনের পর পাকুরিয়া ব্রিজের ধারে গভীর রাতে ফেলে আসে। এই ঘটনার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

আরও পড়ুন: ক্লাসঘরে খসে পড়ছে চাঙড়, একরাশ আতঙ্কে হুগলির স্কুলে পড়ুয়াদের পড়তে পাঠান বাবা-মা


```