Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রকাশ পেল গান নিয়ে একই শিল্পীর লেখা বই ও অ্যালবাম

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত জগতে এল উজ্জ্বল নাম দীপশ্রী সিনহা (Dipashree Sinha)। এবার সেই মহান শিল্পীর লেখা বই (Book) প্রকাশিত হল। সঙ্গে একটি ভিডিও অ্যালবাম (Video Album)। পুজোর আগে অন্যতম উপহার। গত ৪ তারিখ কফিহাউসের তিনতলায় রেনেসাঁস মঞ্চে

প্রকাশ পেল গান নিয়ে একই শিল্পীর লেখা বই ও অ্যালবাম

শেষ আপডেট: 8 October 2021 10:37

দ্য ওয়াল ব্যুরো: সঙ্গীত জগতে এল উজ্জ্বল নাম দীপশ্রী সিনহা (Dipashree Sinha)। এবার সেই মহান শিল্পীর লেখা বই (Book) প্রকাশিত হল। সঙ্গে একটি ভিডিও অ্যালবাম (Video Album)। পুজোর আগে অন্যতম উপহার। গত ৪ তারিখ কফিহাউসের তিনতলায় রেনেসাঁস মঞ্চে এই দুইয়ের আত্মপ্রকাশ ঘটে। ২০১টি বিভিন্ন গান সম্বলিত বইটির প্রকাশক নিউ ভারত সাহিত্য কুটির। 'গানের ভুবন' শীর্ষক এই বইয়ে আধুনিক, ভক্তিগীতি, লোকগীতি, দেশাত্মবোধক, বাংলা ভজন, রাগপ্রধান গান স্থান পেয়েছে। অন্যদিকে, ১০টি গানের সমন্বয়ে তৈরি 'সুরের ইন্দ্রধনু' নামে একটি ভিডিও অ্যালবাম বাঙালির মন মাতাতে প্রকাশ পায়। তাপস রায়ের কথা ও সুরে এই ভিডিও অ্যালবামে একটি স্তোত্র ও একটি বর্ষার গান গেয়েছেন দীপশ্রী সিনহা। বাকি গানগুলো আরতি মুখোপাধ্যায়, অনুপ জালোটা, সৈকত মিত্র এবং রূপঙ্করের সঙ্গে দ্বৈত গলা মেলাতে শোনা যাবে দীপশ্রী সিনহাকে। আরও পড়ুনঃ 'মিলে সুর মেরা তুমহারা...', কালজয়ী গান নিয়ে রেলের দ্বিতীয় ভিডিও সঙ্গীত জগতে দীপশ্রী সিনহা বেশ কয়েক বছর যাবৎ পরিচিত নাম। তাঁর কলমের ভাষা বিন্যাস, শব্দচয়ন, ছন্দের বাঁধন নানা সময়ে প্রশংসা পেয়েছে। গানের জগতে বইয়ের সম্ভারে নয়া সংযোজন 'গানের ভুবন'। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে আলোকিত করেন দীপশ্রী সিনহা। এছাড়াও ভিডিও অ্যালবামে গান গাওয়া শিল্পীদের উজ্জ্বল উপস্থিতি অনুষ্ঠানটিকে এক অন্যমাত্রায় নিয়ে যায়। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```