Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

ডিজেলের সেঞ্চুরি সাত জেলায়! পকেটে চাবুক মারছে পেট্রোলও, ফের মূল্যৃদ্ধির রেকর্ড

দ্য ওয়াল ব্যুরো: ফের মূল্যৃদ্ধির রেকর্ড তৈরি হল পেট্রোপণ্যে। বাংলার সাত জেলায় ১০০ পার করল ডিজেলের (Diesel) দাম। গতকালই ছটি জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি করেছিল। এদিন তাতেই নতুন সংযোজন ঝাড়গ্রাম। সেখানে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৬ পয়সা প্রতি

ডিজেলের সেঞ্চুরি সাত জেলায়! পকেটে চাবুক মারছে পেট্রোলও, ফের মূল্যৃদ্ধির রেকর্ড

শেষ আপডেট: 24 October 2021 03:15

দ্য ওয়াল ব্যুরো: ফের মূল্যৃদ্ধির রেকর্ড তৈরি হল পেট্রোপণ্যে। বাংলার সাত জেলায় ১০০ পার করল ডিজেলের (Diesel) দাম। গতকালই ছটি জেলায় ডিজেলের দাম সেঞ্চুরি করেছিল। এদিন তাতেই নতুন সংযোজন ঝাড়গ্রাম। সেখানে ডিজেলের নতুন দাম হল ১০০ টাকা ১৬ পয়সা প্রতি লিটার। পেট্রোলের দামও লাগামছাড়া। রবিবার আবারও নতুন করে ৩৫ পয়সা বেড়েছে পেট্রোলের দাম। কলকাতায় তার ফলে পেট্রোল বিকোচ্ছে লিটারপ্রতি ১০৮ টাকা ১১ পয়সায়। কলকাতায় ডিজেলের দাম ৯৯ টাকা ৪৩ পয়সা প্রতি লিটার। এছাড়া ঝাড়গ্রাম, পুরুলিয়া, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, নদিয়া এবং মুর্শিদাবাদেও পেট্রোল ডিজেল সবটাই ১০০-র উপরে। কোন জেলায় কত দরঃ দার্জিলিংয়ে পেট্রোল- ১০৯ টাকা ৬৪ পয়সা ডিজেল- ১০০ টাকা ৬৪ পয়সা পুরুলিয়ায় পেট্রোল- ১০৯ টাকা ২৪ পয়সা ডিজেল- ১০০ টাকা ৪৮ পয়সা ঝাড়গ্রামে পেট্রোল- ১০৮ টাকা ৯৪ পয়সা ডিজেল- ১০০ টাকা ১৬ পয়সা আলিপুরদুয়ারে পেট্রোল- ১০৯ টাকা ২৯ পয়সা ডিজেল- ১০০ টাকা ৫২ পয়সা কোচবিহারে পেট্রোল- ১০৯ টাকা ১৭ পয়সা ডিজেল- ১০০ টাকা ৪০ পয়সা নদিয়ায় পেট্রোল- ১০৯ টাকা ২৬ পয়সা ডিজেল- ১০০ টাকা ৪৯ পয়সা মুর্শিদাবাদে পেট্রোল- ১০৯ টাকা ৯ পয়সা ডিজেল- ১০০ টাকা ৩৩ পয়সা পণ্য-সহ যে কোনও পরিবহণেই ডিজেল লাগে। তাই এই মূল্যবৃদ্ধির জের যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামেও পড়বে সে কথা বলাই বাহুল্য। আর প্রায় প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়েই চলেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। কমছে না কেন্দ্র, রাজ্যের করের পরিমাণও। বরাবরই দেখা যায়, জ্বালানি তেলের দাম বাড়লে এক ধাক্কায় বাজারের সব জিনিসের দাম বাড়তে থাকে। এখনই কাঁচা আনাজ, মাছ-মাংস অগ্নিমূল্য। দাম বেড়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রীরও। যাতায়াতের খরচ বেড়েছে। রীতিমতো নাজেহাল দশা সাধারণ মানুষের।

```