Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

হিংসার নেপথ্যে কে? শুভেন্দুর ভিডিও টুইট করে বিস্ফোরক দাবি তৃণমূলের জাতীয় মুখপাত্রের

দ্য ওয়াল ব্যুরো: ভোট (WB panchayat election) মিটলেও অশান্তি থামেনি। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একযোগে সরব বিজেপি-সিপিএম-কংগ্রেস। পাল্টা হিসেবে বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি

হিংসার নেপথ্যে কে? শুভেন্দুর ভিডিও টুইট করে বিস্ফোরক দাবি তৃণমূলের জাতীয় মুখপাত্রের

শেষ আপডেট: 13 July 2023 16:41

দ্য ওয়াল ব্যুরো: ভোট (WB panchayat election) মিটলেও অশান্তি থামেনি। ভোট পরবর্তী হিংসা অব্যাহত। শাসক দলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগে একযোগে সরব বিজেপি-সিপিএম-কংগ্রেস। পাল্টা হিসেবে বুধবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিযোগ করেছিলেন, 'বাংলার বদনাম করতে বিরোধীরা একযোগে অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে। নবজোয়ার কর্মসূচি না হলে আরও বড় অশান্তি হত।'

এবার ভোটের হিংসার প্রশ্নেই একটি ভিডিও ফুটেজ টুইট করলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন (Derek O'brien Suvendu Adhikary)। টুইটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ১৪ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে ডেরেকের দাবি, ‘বাংলার পঞ্চায়েত ভোটে হিংসার নেপথ্যে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।’ ডেরেকের পোস্ট করা টুইটের ভিডিওয় বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘পথই পথ দেখাবে। এমন পরিবেশ তৈরি করতে হবে, ৩৫৫ (ধারা) লাগবেই।’’

https://twitter.com/derekobrienmp/status/1679390944729210885?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1679390944729210885%7Ctwgr%5Eb09fc9477b3c1a787fa7df4bab53cc65fb52af4f%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.anandabazar.com%2Fwest-bengal%2Fderek-obrien-tweets-suvendu-adhikaris-video-claims-leader-of-opposition-behind-panchayat-poll-violence-dgtl%2Fcid%2F1444604

এই ভিডিওর সত্যতা ‘দ্য ওয়াল’ যাচাই করেনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া মেলেনি। তবে শুভেন্দুকে ঘিরে ডেরেকের এমন টুইট ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে।

রাজনৈতিক পর্য়বেক্ষকদের একাংশের মতে, শুভেন্দুর ভিডিও ফুটেজ সামনে এনে ভোট হিংসার প্রশ্নে নিজেদের ভাবমূর্তি পরিচ্ছন্ন করতে মরিয়া শাসকদল। ওই অংশের মতে, পঞ্চায়েতে ভোটে এখনও পর্যন্ত রাজ্যে হিংসার বলি প্রায় ৫০ জন। এদিনই ভোট হিংসায় বিজেপি ও তৃণমূলের একজন করে কর্মীর মৃত্যু হয়েছে। তাঁরা গুরুতর জখম অবস্থায় ভর্তি ছিলেন হাসপাতালে। বস্তুত, নিহতদের মধ্যে সিংহভাগই শাসকদলের লোক। সেই প্রসঙ্গ উল্লেখ করে দলের মুখপাত্র কুণাল ঘোষ নিজের প্রতিক্রিয়ায় বারেবারে স্পষ্ট করেছেন, তৃণমূলই যদি হিংসায় মদত দিয়ে থাকে তাহলে কীভাবে বেশি সংখ্যক তৃণমূল কর্মীর মৃত্যু হতে পারে। অর্থাৎ হিংসার নেপথ্যে যে বিরোধীরাই রয়েছেন, ডেরেকের টুইট করা ভিডিওয় সেটাই স্পষ্ট বলে মনে করছেন তারা।

অপর অংশের মতে, ভোট চলাকালীন, গণনা এবং ভোট পরবর্তী হিংসাকে ঘিরে আইন শৃঙ্খলার প্রশ্নে প্রায় প্রতিদিনই পালা করে আদালতের তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হচ্ছে কমিশন এবং রাজ্যকে। আদালতের কড়া অবস্থানের জেরে রাজ্য যে যথেষ্ঠ উদ্বেগে তা এদিন বিকেলে সব জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর বৈঠক থেকেও স্পষ্ট। এমন পরিস্থিতিতে অভিযোগের তির বিরোধী দলনেতার দিকে ঘোরাতেই এমন ভিডিও টুইট করা হয়েছে বলে মত সংশ্লিষ্ট মহলের।

খেজুরিতে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, ভোট পরবর্তী হিংসায় আহত ১২


```