Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিংয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই প্রসব হাসপাতালে

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি হলেও গরম খুব একটা কমেনি দক্ষিণবঙ্গে। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো চেপে বসেছে লোডশেডিং। রাজ্যজুড়ে জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাটে (load shedding) নাকাল মানুষজন। লোডশেডিংয়ের জ্বালায় অস্থির। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে

জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাট, লোডশেডিংয়ে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলেই প্রসব হাসপাতালে

শেষ আপডেট: 11 September 2023 02:24

দ্য ওয়াল ব্যুরো: বৃষ্টি হলেও গরম খুব একটা কমেনি দক্ষিণবঙ্গে। এর মধ্যে গোদের উপর বিষফোঁড়ার মতো চেপে বসেছে লোডশেডিং। রাজ্যজুড়ে জেলায় জেলায় বিদ্যুৎ বিভ্রাটে (load shedding) নাকাল মানুষজন। লোডশেডিংয়ের জ্বালায় অস্থির।

সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রগুলিতে। চিকিৎসার কাজ করতে গিয়ে ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মীদের সমস্যায় পড়তে হচ্ছে। বেশ কিছু হাসপাতালে বিকল্প হিসেবে জেনারেটরের (load shedding) ব্যবস্থা রয়েছে। কিন্তু, তেল খরচ ও অপারেটর না থাকায় চালানো হচ্ছে না বলে অভিযোগ।

পুরুলিয়ার বলরামপুরের বাঁশগড় হাসপাতালেরও বেহাল অবস্থা। জানা যাচ্ছে, লোডশেডিংয়ের কারণে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে। এমনকী সেখানে ডাক্তাররা লোডশেডিংয়ের (load shedding) মধ্যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বেলে প্রসব করাচ্ছেন বলেও খবর শোনা গেছে।

আরও পড়ুন: হাতেকলমে ডাকাতির 'ক্লাস'! পরীক্ষাও হয় ডাকাত ছাত্রদের, বাংলায় ঘটা একাধিক অপরাধের ঘাঁটি বিদুপুর

বাঁশগড় হাসপাতালের পরিকাঠামো নিয়ে এখন অভিযোগ তুঙ্গে। রবিবার থেকেই বিক্ষোভ চলছে হাসপাতাল চত্বরে। রোগীর পরিজনরা দাবি করছেন, গর্ভবতী মহিলার প্রসব হচ্ছে মোবাইলের আলোয়। হাসপাতালে জেনারেটরের কোনও ব্যবস্থাই নেই। শৌচালও ব্যবহারের অযোগ্য। কয়েকটি ওয়ার্ডে এবং হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলো নেই। তাছাড়া হাসপাতাল থেকে রোগী রেফারের সংখ্যা বেশি। প্রায় প্রতিদিনই ঘণ্টা খানেক ধরে লোডশেডিং (load shedding) চলছে। কারেন্ট বন্ধ হওয়ায় জরুরি বিভাগে সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় লোডশেডিংয়ের কারণে হাসপাতাল অন্ধকার হয়ে গিয়েছিল। প্রায় চার ঘণ্টা বিদ্যুৎ আসেনি। ওটি রুমে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা এক প্রসূতির অস্ত্রোপচার মোবাইলের আলো জ্বালিয়ে করেন। এই বিষয়ে অভিযোগ জানিয়েও লাভ হয়নি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এ ব্যাপারে মুখ কুলুপ এঁটেছে।


```