Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

প্রাণায়াম করুন, তাড়াতাড়ি সেরে উঠবেন, বললেন দিল্লির প্রথম কোভিড রোগী

দ্য ওয়াল ব্যুরো : রাজধানী দিল্লিতে প্রথম যে ব্যক্তি কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন, তাঁর নাম রহিত দত্ত। বয়স ৪৫। পেশায় ব্যবসায়ী। অন্য রোগীদের প্রতি তাঁর পরামর্শ, প্রাণায়াম করুন। তাহলে তাড়াতাড়ি সেরে উঠবেন। তাঁর কথায়, "করোনা আক্রান্তদের আমি

প্রাণায়াম করুন, তাড়াতাড়ি সেরে উঠবেন, বললেন দিল্লির প্রথম কোভিড রোগী

শেষ আপডেট: 23 April 2020 06:43

দ্য ওয়াল ব্যুরো : রাজধানী দিল্লিতে প্রথম যে ব্যক্তি কোভিড ১৯ রোগে আক্রান্ত হয়েছিলেন, তাঁর নাম রহিত দত্ত। বয়স ৪৫। পেশায় ব্যবসায়ী। অন্য রোগীদের প্রতি তাঁর পরামর্শ, প্রাণায়াম করুন। তাহলে তাড়াতাড়ি সেরে উঠবেন। তাঁর কথায়, "করোনা আক্রান্তদের আমি প্রাণায়াম করতে বলি। এতে দুশ্চিন্তা কমে। তাড়াতাড়ি সেরে ওঠা যায়।" গত ২৪ ফেব্রুয়ারি ইউরোপ থেকে ফেরেন রহিত। পরে তাঁর সামান্য জ্বর হয়। তিনি রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। তাঁর কথায়, "এর পরেই আমি কোয়ারান্টাইনে চলে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে বাড়িতে ফিরতে দেয়নি। হাসপাতালে সবরকম ব্যবস্থা ছিল। উত্তর ভারতে আমিই ছিলাম প্রথম কোভিড পেশেন্ট। প্রত্যেক চিকিৎসক ও নার্স ছিলেন দক্ষ। তাঁরা নিজেদের কাজ ভালভাবেই জানতেন।" রহিত যখন প্রথম জানতে পারলেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন, তখন চমকে উঠেছিলেন। অন্যান্য রোগীদের কাছে তাঁর আবেদন, ইতিবাচক চিন্তা করুন। সরকার ও চিকিৎসকদের ওপরে আস্থা রাখুন। তিনি জানিয়েছেন, সেরে ওঠার পরে ঈশ্বরে তাঁর বিশ্বাস আরও বৃদ্ধি পেয়েছে। করোনার মোকাবিলা করতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। দিল্লিতে করোনা আক্রান্ত হয়েছেন ৩ পুলিশকর্মী। সোমবার দিল্লি পুলিশের এই তিন কর্মীর কোভিড-১৯ পজিটিভ রিপোর্ট এসেছে। দিল্লির নবি করিম এলাকায় ডিউটিতে ছিলেন এই তিনজন। রাজধানী শহরের ৮৪টি কনটেইনমেন্ট জোনের তালিকায় রয়েছে এই নবি করিম। এই জোনে নতুন করে তিন পুলিশকর্মীর শরীরে সংক্রমণের নমুনা মেলায় আতঙ্কে রয়েছেন স্থানীয়রা। দিল্লিতে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ২০৮১। মৃত্যু হয়েছে ৪৭ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৪৩১ জন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে ২১ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা মোট ১৮,৬০১। মৃত্যু হয়েছে ৫৯০ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩২৫২ জন। এখনও অ্যাকটিভ কেসের সংখ্যা ১৪৭৫৯। ইতিমধ্যেই সিল করা হয়েছে দিল্লি-গাজিয়াবাদ বর্ডার। সংক্রমণ রুখতে মঙ্গলবার এই সিদ্ধান্ত নিয়েছেন গাজিয়াবাদের জেলাশাসক অজয় শঙ্কর পাণ্ডে। মূলত, দিল্লি থেকে গাজিয়াবাদে যাওয়া ৬ জনের শরীরে পাওয়া গিয়েছিল কোভিড-১৯ সংক্রমণের নমুনা। তারপরেই সিল করা হয় দিল্লি-গাজিয়াবাদ বর্ডার। কেবলমাত্রা যাঁরা জরুরিভিত্তিক পরিষেবায় যুক্ত কিংবা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহের কাজে যুক্ত তাঁদের ক্ষেত্রে সঠিক পাস থাকলে তবেই যাওয়ার অনুমতি পাওয়া যাচ্ছে। মঙ্গলবার সকাল থেকেই গাড়ির লাইন লক্ষ্য করা গিয়েছে দিল্লি-গাজিয়াবাদ বর্ডারে। মূলত পণ্যবাহী ট্রাকের ভিড় লেগেছিল এখানে। প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ৫২টি জেলাতে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।      

```