Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

মাকড়সার জালের মতো ওভারহেড বৈদ্যুতিক তারের দিন শেষ আসানসোল শিল্পাঞ্চলে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল শহরের বাজার সহ বিভিন্ন জনবসতি এলাকায় মাকড়সার জালের মতো ওভারহেড বিদ্যুতের তার দেখতে অভ্যস্থ হয়ে গেছেন শহরবাসী। যেকোনও প্রাকৃতিক দুর্যোগ এলেই দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে থাকে আসানসোল শহর। কখন বিদ্যুৎ আসবে

মাকড়সার জালের মতো ওভারহেড বৈদ্যুতিক তারের দিন শেষ আসানসোল শিল্পাঞ্চলে

শেষ আপডেট: 22 September 2020 06:55

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোল শহরের বাজার সহ বিভিন্ন জনবসতি এলাকায় মাকড়সার জালের মতো ওভারহেড বিদ্যুতের তার দেখতে অভ্যস্থ হয়ে গেছেন শহরবাসী। যেকোনও প্রাকৃতিক দুর্যোগ এলেই দীর্ঘক্ষণ বিদ্যুৎহীন হয়ে থাকে আসানসোল শহর। কখন বিদ্যুৎ আসবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলতে পারে না বিদ্যুৎ দফতর। প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎবাহি খোলা তারের উপর গাছ পড়ে যাবার ঘটনাও আকছার ঘটে। যেকোনও ভোগান্তি এলেই তিতিবিরক্ত শহরবাসীরা দোষারোপ করতে শুরু করেন রাজ্য বিদ্যুৎ দফতরকে। সোমবার ২১ শে সেপ্টেম্বর আসানসোল শিল্পাঞ্চলবাসীদের জন্য সুখবর শোনালেন পৌরনিগমের কমিশনার খুর্শীদ আলি কাদরি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের উপস্থিতিতে তিনি জানান বিদ্যুৎ দফতরের বিরুদ্ধে শহরবাসীর অভিযোগ করার দিন শেষ হতে চলেছে। এ রাজ্যের বিদ্যুৎ পরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক করার লক্ষ্যে কিছু নতুন প্রকল্পের উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। তার জন্য প্রাথমিকভাবে কিছু শহরকে নির্বাচন করা হয়েছে। সেই তালিকার মধ্যে আসানসোল শিল্পাঞ্চল অন্যতম। তিনি বলেন শহরের বিভিন্ন এলাকার মধ্যে দিয়ে খোলা বিদ্যুতের তার যাওয়ার ফলে নানা সময়ে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। আর প্রাকৃতিক দুর্যোগ এলে তো কথাই নেই। সেসময় দীর্ঘক্ষণ ধরে অন্ধকার হয়ে পড়ে শিল্পাঞ্চল। এই সমস্যার সমাধানে বিদ্যুৎ বণ্টন দফতর এবং ইন্ডিয়া পাওয়ার যৌথভাবে রাজ্য সরকারের কাছে তাদের পরিকল্পনার কথা জানায়। তাদের মতে ওভারহেড তারের বদলে যদি মাটির নীচ দিয়ে বিদ্যুৎবাহী তার নিয়ে যাওয়া হয়, তাহলে প্রাকৃতিক দুর্যোগ এলেও বিদ্যুৎ বিপর্যয় বা অন্যান্য ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম থাকবে এবং বিদ্যুৎ চুরির ঘটনাও কমে যাবে। রাজ্য সরকারের অনুমতি নিয়ে এবার মুম্বাই, কলকাতা, দিল্লি এবং চেন্নাই শহরের মতো আসানসোল শিল্পাঞ্চলেও মাটির নীচ দিয়ে বিদ্যুৎ পরিবাহী তার নিয়ে যাওয়া হবে। আপাতত এই প্রকল্পের জন্য চল্লিশ কোটি টাকা বিনিয়োগ করা হবে বলে জানা গেছে। ২১ তারিখ সোমবার সকালে আসানসোলের মহকুমাশাসকের দফতরে বিদ্যুৎ বণ্টন নিগমের সঙ্গে মহকুমাশাসক এবং পৌরনিগমের কমিশনারের এ বিষয়ে বৈঠক হয় এবং এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্তও নেওয়া হয়। এলাকার বিদ্যুৎ পরিষেবা আরও উন্নত করে তুলতে কার্যকরী ভূমিকা নেবে এই প্রকল্প, এমনটাই আশা করছেন আসানসোলের মানুষ।

```