Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

সিতরাং ঢুকছে কালীপুজোর পরের দিন, কোথায় ল্যান্ডফল জানিয়ে দিল হাওয়া অফিস

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে 'সিতরাং' (Sitrang)। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড় (cyclone) হয়ে ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে। এদিন সেই 'সিতরাং' নিয়ে আপডেট দিতে সাংবাদিক সম্মেলন করলেন আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বাঞ্চল

সিতরাং ঢুকছে কালীপুজোর পরের দিন, কোথায় ল্যান্ডফল জানিয়ে দিল হাওয়া অফিস

শেষ আপডেট: 22 October 2022 09:15

দ্য ওয়াল ব্যুরো: ধেয়ে আসছে 'সিতরাং' (Sitrang)। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে তা ঘূর্ণিঝড় (cyclone) হয়ে ক্রমশ এগিয়ে আসছে উপকূলের দিকে। এদিন সেই 'সিতরাং' নিয়ে আপডেট দিতে সাংবাদিক সম্মেলন করলেন আবহাওয়া দফতরের (Meteorological Department) পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। জানালেন, ২৫ অক্টোবর কালীপুজোর পরদিন অর্থাৎ মঙ্গলবার সকাল নাগাদ এই ঘূর্ণিঝড় বাংলাদেশের (Bangladesh) উপকূলীয় এলাকা পার করবে। 'সিতরাং'-এর বর্তমান অবস্থান থেকেই এমনটা পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর।

এরফলে পশ্চিমবঙ্গের নীচের জেলাগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ২৪-২৫ অক্টোবর, অর্থাৎ সোমবার ও মঙ্গলবার। ২৪ তারিখ দুই পরগনায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুধুই ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ২৫ তারিখ 'সিতরাং' উপকূলে আছড়ে পড়ার পর দক্ষিণবঙ্গে বৃষ্টি খানিক কমার সম্ভাবনা আছে। সেদিন শুধুমাত্র উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়া জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

এই দুটো দিন কলকাতা, হাওড়া, হুগলি ও পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ২৪ তারিখ দুই পরগনায় ৫৫-৬৫ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে এবং পূর্ব মেদিনীপুরে ৪০-৫০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। এদিন কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুরে হাওয়া বইতে পারে ৩০-৪০ কিলোমিটার বেগে। ২৫ তারিখ বাড়বে ঝড়ের পরিমাণ। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৯০-১০০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পূর্ব মেদিনীপুরে এই হাওয়ার বেগের পরিমাণ হতে পারে ৭০-৮০ কিলোমিটার। দক্ষিণবঙ্গের বাকি চার জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

এদিন মৎস্যজীবীদের আবারও সতর্ক করে বলা হয় যে, ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবর অর্থাৎ রবিবার থেকে মঙ্গলবার অবধি কেউ সমুদ্রে মাছ ধরতে যাবেন না। যাঁরা আগেই চলে গিয়েছেন, তাঁদের শনিবার রাতের মধ্যে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। দুই পরগনা ও পূর্ব মেদিনীপুরে ফেরি সার্ভিস এই কয়েকদিন বন্ধ থাকবে। উপকূলে যে সমস্ত পর্যটন কেন্দ্র আছে, যেমন দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, সাগর- এই সমস্ত এলাকা থেকে পর্যটকদের সরিয়ে দেওয়া হচ্ছে। ভারী বৃষ্টির জেরে কলকাতার বেশ কিছু নিচু এলাকাগুলিতে জল জমে যাওয়ার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পুরসভা আগাম ব্যবস্থা নিয়ে রেখেছে।

সাগরে গভীর নিম্নচাপ ঘনাবে আজই, সোমবার থেকে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস কলকাতায়, ভাসবে উপকূল


```