Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

Cycle: বাংলার ঘরেই আছে সবচেয়ে বেশি সাইকেল! নবান্ন বলছে, এক কোটি পরিবার পেয়েছে সবুজসাথী

রফিকুল জামাদার দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি পরিবারে আছে সাইকেল (Cycle)। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে। ভারত সরকার পাঁচ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে থ

Cycle: বাংলার ঘরেই আছে সবচেয়ে বেশি সাইকেল! নবান্ন বলছে, এক কোটি পরিবার পেয়েছে সবুজসাথী

শেষ আপডেট: 16 May 2022 11:57

রফিকুল জামাদার

দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি পরিবারে আছে সাইকেল (Cycle)। কেন্দ্রীয় সরকারের সদ্য প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে এই তথ্য উঠে এসেছে।

ভারত সরকার পাঁচ বছর অন্তর জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে থাকে। ওই সমীক্ষায় অন্য অনেক তথ্যের সঙ্গে জানতে চাওয়া হয় পরিবারে সাইকেল আছে কিনা। সাইকেল থাকা বা না থাকার সঙ্গে একদিকে যেমন আর্থিক মানদণ্ড সম্পর্কে ধারণা করা যায়, তেমনই সাইকেল (Cycle) শরীর-স্বাস্থ্যের জন্যও ইতিবাচক ভূমিকাও নিয়ে থাকে।

জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষার পঞ্চম রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। ২০১৯-২০২১ এই দু বছর ধরে চলা সমীক্ষায় দেখা গেছে পরিবার পিছু সাইকেল থাকার ক্ষেত্রে বাংলার পর শতাংশের হিসাবে দ্বিতীয় স্থানে আছে উত্তরপ্রদেশ।

সার্ভে (Cycle) রিপোর্টে দেখা যাচ্ছে:

  • পশ্চিমবঙ্গের ৭৮.৯ শতাংশ পরিবারে অন্তত একটি সাইকেল (Cycle) রয়েছে। যা সারা দেশের নিরিখে সর্বাধিক। এই হার সার্বিকভাবে দেশের হার (৫০.৪ শতাংশ)-এর থেকে অনেকটাই বেশি।
  • উত্তরপ্রদেশে সাইকেল (Cycle) রয়েছে ৭৫.৬ শতাংশ পরিবারে। ৭২.৫ শতাংশ পরিবারে সাইকেল রয়েছে ওড়িশায়।
  • ছত্তীসগড়ে ৭০.৮ শতাংশ, অসমে ৭০.৩ শতাংশ পরিবারে সাইকেল অন্যতম বাহন হিসেবে ব্যবহার করা হয়।
  • প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর নিজের রাজ্য গুজরাতে সাইকেল ব্যবহারকারী সেখানে মাত্র ২৯.৯ শতাংশ।

নবান্নের দাবি, পশ্চিমবঙ্গের প্রায় ৭৯ শতাংশ পরিবারে সাইকেল (Cycle) থাকার নেপথ্যে রয়েছে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 'সবুজ সাথী'র। ওই প্রকল্পে সেকেন্ডারি স্কুলের ছাত্রছাত্রীদের স্কুল জীবনে একবারের জন্য সাইকেল দেওয়া হয়। ২০১৫ সালে চালু হয় সবুজসাথী প্রকল্প। এই প্রকল্পে ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াত যেমন সহজ হয়েছে তেমনই দূষণমুক্ত যানের প্রসার ঘটেছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার এবং আন্তর্জাতিক বহু প্রতিষ্ঠান এই প্রকল্পের জন্য রাজ্য সরকারের প্রসংশা করেছে। ২০১৫ থেকে দফায় দফায় সবুজসাথী প্রকল্পে এখনও পর্যন্ত এক কোটির কিছু বেশি সাইকেল বিতরণ করা হয়েছে বলেও জানানো হয়েছে।

যদিও বিরোধীরা বলছে, সাইকেল (Cycle) নিয়ে ঢাকঢোল বাজানো অর্থহীন। দেশের বহু ঘরেই মোটর সাইকেল আছে। রাজ্য বিজেপির এক নেতার কথায়, বিজেপি শাসিত গুজরাত ও তৃণমূলের দখলে থাকা পশ্চিমবঙ্গের আর্থিক অবস্থার ফারাকটা সাইকেলের সংখ্যা থেকেও সহজে বোঝা যায়। অনুমান করা যায় গুজরাত আর্থিকভাবে কতটা এগিয়ে।

ওই নেতার কথায়, গুজরাতে মাত্র তিরিশ শতাংশ পরিবারে সাইকেল (Cycle) আছে, কারণ সেখানকার মানুষের হাতে পয়সা আছে। তাই সেখানে ঘরে ঘরে মোটর সাইকেল ও চার চাকা ঢুকে পড়েছে। বাংলায় অর্থনীতি এতটাই খারাপ যে মোটর সাইকেল, প্রাইভেট কার যথেষ্ট কম।

তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলে থাকেন বাংলা একশো দিনের কাজের প্রকল্পে এক নম্বরে আছে। তিনি আসলে খেয়াল রাখেন না, এটা সাফল্য নয়, ব্যর্থতার নজির। রাজ্যের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে লোককে একশো দিনের কাজের প্রকল্পে সামান্য মজুরির কাজে গা ঘামাতে হচ্ছে।

ইঁদুরের উৎপাত ঠেকানো যাচ্ছে না, উদ্বিগ্ন মেয়র


```