Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পশ্চিমবঙ্গে ১২৫৯ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত, বিতর্কের মুখে পড়ে অবশেষে ঘোষণা সরকারের

দ্য ওয়াল ব্যুরো:সোমবার সকালেই কেন্দ্রীয় টিমের তরফে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের যে পরিসংখ্যান রাজ্য সরকার দিয়েছে তাতে অসঙ্গতি ও স্বচ্ছতার অভাব রয়েছে। তা ছাড়া এ ব্যাপারে সব স্তরের স

পশ্চিমবঙ্গে ১২৫৯ জন এখনও পর্যন্ত করোনা আক্রান্ত, বিতর্কের মুখে পড়ে অবশেষে ঘোষণা সরকারের

শেষ আপডেট: 4 May 2020 12:15

দ্য ওয়াল ব্যুরো:সোমবার সকালেই কেন্দ্রীয় টিমের তরফে মুখ্যসচিব রাজীব সিনহাকে চিঠি দিয়ে বলা হয়েছিল, পশ্চিমবঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের যে পরিসংখ্যান রাজ্য সরকার দিয়েছে তাতে অসঙ্গতি ও স্বচ্ছতার অভাব রয়েছে। তা ছাড়া এ ব্যাপারে সব স্তরের সমালোচনা তো চলছিলই। অবশেষে মুখ বাঁচাতে বাংলায় এখনও পর্যন্ত মোট কোভিড আক্রান্তের সংখ্যা জানাল সরকার। এদিন বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, আমাদের কাছে সব জায়গা থেকে তথ্য আসছিল না। এখন সরকারি, বেসরকারি সব ল্যাব থেকে তথ্য আসা শুরু করেছে। ফলে এখন আমরা রোজ মোট আক্রান্তের সংখ্যা জানাতে পারব। এরই পরই তিনি স্পষ্ট করে জানিয়ে দেন, এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ১২৫৯ জন কোভিড আক্রান্ত হয়েছেন। করোনা আক্রান্ত ৯০৮ জন রোগী এখন চিকিৎসাধীন রয়েছেন। তা ছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৬১ জন।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে কোভিডে মৃত্যুর হার ১২.৮ শতাংশ, দেশে সর্বাধিক, টেস্টও কম, মুখ্যসচিবকে জানাল কেন্দ্রীয় টিম
সেই সঙ্গে মুখ্যসচিব আরও জানিয়েছেন, গত চব্বিশ ঘন্টায় কোভিড আক্রান্ত মৃত্যু হয়েছে আরও ১১ জনের। এখনও পর্যন্ত কোভিডে রাজ্যে মোট ৬১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অডিট কমিটি আগে জানিয়েছিল যে আরও ৭২ জন করোনা আক্রান্ত রোগী কো-মর্বিডিটির কারণে মারা গিয়েছেন। করোনা থেকে পুরোপুরি সেরে উঠেছেন ২১৮ জন। সরকারের এই বিবৃতির পরিষ্কার অর্থ হল, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ১৩২ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। যার মধ্যে ৬১ জনের মৃত্যুর কারণ নবান্নের মতে কোভিডই। এদিন নবান্নে মুখ্যসচিব একাই প্রেস কনফারেন্স করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন না। মুখ্যসচিবের এদিনের কথা থেকেই বোঝা যাচ্ছে, গতকাল পর্যন্ত বাংলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল (১২৫৯-৬১) ১১৫৮। কিন্তু সেই ছবিটা কখনওই জানা যায়নি। আরও পড়ুন: পিয়ারলেস হাসপাতাল সাময়িক ভাবে পরিষেবা বন্ধ করে দিল, রবিবারই করোনা ধরা পড়ে দুই চিকিৎসকের মুখ্যসচিব এদিন আরও জানান, প্রতি ১০ লক্ষে এ রাজ্যে পজিটিভ কেসের হার ১৩.৯৮%। প্রতি ১০ লক্ষে মৃত‍্যুর হার ১.৪৭%। প্রতি ১০ লক্ষে সুস্থতার হার ১৭.৩২%। এখনও পর্যন্ত মোট করোনা পরীক্ষা হয়েছে ২৫ হাজার ১১৬ জনের। এদিন মুখ্যসচিবের প্রেস কনফারেন্স শেষ হতে না হতেই লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, একটা সরকার কতটা মিথ্যাচার করতে পারে, তার শীর্ষ আমলা কতরকম বাহানা করতে পারে এই সংকটের পরিস্থিতিতে তা দেখা গেল। মানুষের নিয়ে কীরকম ছেলেখেলা হচ্ছিল তাও বোঝা গেল। কোনও দায়িত্বশীল সরকারের মুখ্যসচিব প্রেস কনফারেন্সে বলতে পারেন, এতদিন আমাদের কাছে সব তথ্য আসছিল না। এখন আসছে! মুখ্যসচিবের এ কথা শুনে মানুষ হাসবে না কাঁদবে সেটাই ভাবছি!

```