Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

করমন্ডলে আহত যাত্রীদের ফেরানো হচ্ছে হাওড়ায়, স্টেশনেই থাকবে চিকিৎসার ব্যবস্থা, জানাল নবান্ন

দ্য ওয়াল ব্যুরো: করমন্ডলে আহত এবং নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। মৃতের সংখ্যা ছাড়াতে চলেছে ৩০০র গণ্ডি। এর মধ্যেই বালেশ্বরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আহত যাত্রীদের রাজ্যে ফেরাতে উদ্যোগ নেওয়া হল নবা

করমন্ডলে আহত যাত্রীদের ফেরানো হচ্ছে হাওড়ায়, স্টেশনেই থাকবে চিকিৎসার ব্যবস্থা, জানাল নবান্ন

শেষ আপডেট: 3 June 2023 12:40

দ্য ওয়াল ব্যুরো: করমন্ডলে আহত এবং নিহতের সংখ্যা লাফিয়ে বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে। মৃতের সংখ্যা ছাড়াতে চলেছে ৩০০র গণ্ডি। এর মধ্যেই বালেশ্বরে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আহত যাত্রীদের রাজ্যে ফেরাতে উদ্যোগ নেওয়া হল নবান্নের পক্ষ থেকে।

নবান্ন সূত্রে জানা গেছে বালেশ্বর থেকে ৭০০ যাত্রী বোঝাই একটি ট্রেন আজ অর্থাৎ শনিবার সন্ধে ৬.৩০টায় এসে পৌছাবে হাওড়া স্টেশনে। আহত যাত্রীদের জন্য স্টেশনেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে নবান্নের পক্ষ থেকে। খড়গপুরে যাত্রীদের শারীরিক অবস্থা পরীক্ষানিরীক্ষার জন্য স্টেশনে উপস্থিত থাকবেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক এবং পুলিশ সুপার।

ইতিমধ্যেই শনিবার বেলা ১.৩০ নাগাদ ১৭ বগির ব্যাঙ্গালোর হাওড়া ট্রেনটিতে ৬৩৫ জন যাত্রীকে ফেরানো হয়। ৩৩জন যাত্রীকে স্টেশনেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা। একজনকে পাঠানো হয়েছে বি আর সিং হাসপাতালে।

কলকাতার ২ সিনিয়র আইপিএস কর্তাকে গোটা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পাঠানো হয়েছে পূর্ব মেদিনীপুরে। এছাড়াও ৪ কর্তা এই মুহূর্তে রয়েছেন বালেশ্বরে আহতদের নিরাপদে ফিরিয়ে আনার কাজে তত্ত্বাবধানের দায়িত্বে।

শনিবার বিকেল ৪.৩০ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে মৃতদের মধ্যে ৩১ জন বাংলার বাসিন্দা। এছাড়াও ৫৪৪ জন রাজ্যের বাসিন্দা আহত হওয়ার খবর মিলেছে। বেঁচে যাওয়া যে যাত্রীরা ফিরে এসেছেন রাজ্যে তাঁদের মধ্যে ১১ জনের চিকিৎসা চলছে রাজ্যের বিভিন্ন হাসপাতালে। এছাড়াও ২৫ জন এই রাজ্যের বাসিন্দার চিকিৎসা চলছে ওড়িশার একাধিক হাসপাতালে।

করমণ্ডল যেন মৃত্যুমণ্ডল, মোদী সরকারকে তুলোধনা অভিষেকের


```