Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

শুভেন্দুর জার্সিতে রঙ বদল, ‘লাল’ স্লোগানের হঠাৎ ‘গৈরিকীকরণ’

দ্য ওয়াল ব্যুরো: স্লোগান (slogan) এক। আধার এক। কিন্তু রঙ (Colour) আলাদা। স্লোগান—‘নো ভোট টু মমতা।’ আধার—বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জার্সি। কিন্তু রং? চন্দ্রকোনায় ছিল এক। বর্ধমান, ময়নায় তা বদলে গেল। দিন কুড়ি ধর

শুভেন্দুর জার্সিতে রঙ বদল, ‘লাল’ স্লোগানের হঠাৎ ‘গৈরিকীকরণ’

শেষ আপডেট: 8 April 2023 13:10

দ্য ওয়াল ব্যুরো: স্লোগান (slogan) এক। আধার এক। কিন্তু রঙ (Colour) আলাদা।

স্লোগান—‘নো ভোট টু মমতা।’ আধার—বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) জার্সি। কিন্তু রং? চন্দ্রকোনায় ছিল এক। বর্ধমান, ময়নায় তা বদলে গেল।

দিন কুড়ি ধরে শুভেন্দু অধিকারী একটি স্লোগানকে আপ্তবাক্য করে নিয়েছেন। তা হল, ‘নো ভোট টু মমতা।’ কয়েকদিন আগে দেখা যায়, সেই স্লোগান শুধু মুখেই থাকেনি। বিরোধী দলনেতা গায়েও চাপিয়ে নিয়েছেন। চন্দ্রকোনায় আদালতের অনুমতি নিয়ে সভা করেছিলেন শুভেন্দু। সেখানে দেখা যায় ওই স্লোগান লেখা সাদা গোলগলা হাফ স্লিভ টিশার্ট তথা জার্সি (jersey) পরেছেন নন্দীগ্রামের বিধায়ক। লাল দিয়ে লেখা ছিল ‘নো ভোট টু মমতা।’

শুক্রবার বর্ধমান শহরে সভা করতে গিয়েছিলেন বিরোধী দলনেতা। কার্জন গেটের সামনের সেই সভায় এজেন্সি নিয়ে তৃণমূলকে কোণঠাসা করার গর্জনও শোনা গিয়েছিল তাঁর গলায়। কিন্তু দেখা যায়, গায়ে টিশার্ট আছে, স্লোগান আছে, কিন্তু দুম করে রংটা পাল্টে গেছে। লাল থেকে ‘নো ভোট টু মমতা’ হয়ে গিয়েছে গেরুয়া। শনিবার ময়নার সভাতেও দেখা গেল লাল স্লোগানের গৈরিকীকরণ।

এখন প্রশ্ন হল, এই রং বদল কেন?

এ ব্যাপারে শুভেন্দুর বক্তব্য জানা যায়নি। তবে অনেকের মতে, হতে পারে শুভেন্দুরা ভাবছেন সাদার উপর লাল দিয়ে স্লোগান লেখা থাকলে অনেকের চোখে ‘বাম বাম’ একটা ব্যাপার ঠেকতে পারে। সেটাকে ‘রাম রাম’ করতেই হয়তো লাল থেকে গেরুয়া করে ফেলেছেন বিরোধী দলনেতা।

তৃণমূলের তরুণ নেতা সুদীপ রাহা এই প্রসঙ্গে বলেন, ‘রং বদলটা শুভেন্দুর মজ্জাগত। এক্ষেত্রেও তাই হয়েছে। আর আমরা তো বারেবারেই বলি, যাহাই বাম, তাহাই রাম। বামেদের উচ্ছিষ্টরাই রামে গিয়ে ভিড়েছে। শুভেন্দুবাবু স্লোগানের রং বদলাক আমাদের কোনও আপত্তি নেই, বাংলার মানুষের মনের রংটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ।’

এমনিতেই শুভেন্দু এখন প্রতি সভাতেই সিপিএমকে নিশানা করছেন। বাম-কংগ্রেস যখন নতুন করে বিরোধী পরিসরে মাথা তুলছে বলে অনেকে মনে করছেন তখন শুভেন্দু পষ্টাপষ্টিই বলেছেন, ‘আমরা রাস্তা পরিষ্কার করব আর তোমরা বলবে ইনকিলাব, লাল সেলাম? নেপো হয়ে দই মেরে যেতে দেব না।’ হতে পারে সে কারণেই লাল থেকে গেরুয়া হয়েছে স্লোগানের রং।

তবে এ সবটাই রাজনৈতিক মহলের অনেকের ধারণা। আবার এও ঠিক, রাজনীতিতে ধারণা তথা পার্সেপশনটাই মূল কথা।

উপাচার্য নিয়োগের আইনে রদবদল! পার্থর নিয়ম সরিয়ে পুরনো প্রথা ফেরাতে উদ্যোগ নবান্নের


```