Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

রাস্তা থেকে ময়লা কুড়িয়ে দোকানদারকে ধরিয়ে দিলেন ডিএম! জলপাইগুড়িতে লাগাতার অভিযান

রাস্তা থেকে ময়লা কুড়িয়ে দোকানদারকে ধরিয়ে দিলেন ডিএম! জলপাইগুড়িতে লাগাতার অভিযান

শেষ আপডেট: 15 October 2023 19:21

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: 'আপনার আবর্জনা আপনার কাছেই রাখুন।' এই বলে রাস্তা থেকে ময়লা কুড়িয়ে দোকানদারকে ফেরত দিলেন জেলাশাসক। রাস্তাঘাট পরিষ্কার রাখতে এখন 'নো কমপ্রোমাইজ' অভিযানে নেমেছে জলপাইগুড়ি জেলা প্রশাসন। 
 
চারিদিকে পুজোর আমেজ। কিন্তু ডেঙ্গি এখনও চোখে রাঙাচ্ছে। জলপাইগুড়ি জেলায় আক্রান্তের সংখ্যা ৬০০ পেরিয়ে গিয়েছে। তবু শহরের আনাচে কানাচে আবর্জনার স্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই পরিস্থিতি সামলাতে বাধ্য হয়ে রবিবার ফের ঝাড়ু হাতে রাস্তায় নেমেছিলেন জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন। এদিন তার সঙ্গে ছিলেন পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল সহ অন্যান্যরা।  

মার্চেন্ট রোড, ডিবিসি রোড, দিন বাজার এলাকায় তাঁরা সাফাই অভিযান চালান। দোকানগুলির সামনে জমে থাকা জঞ্জালের পাহাড় দেখে ওই দোকানের মালিক ও কর্মচারীদের দিয়ে সাফাই করতে বাধ্য করান প্রশাসনের শীর্ষ কর্তারা। ডিএম ও এসপি-র এমন ভূমিকায় খুশি আমজনতা। 

জেলাশাসক শামা পারভিন বলেন, 'আমরা প্রশাসন থেকে বারবার মানুষকে বোঝাবার চেষ্টা করছি, যে আপনার জায়গা আপনারাই পরিষ্কার রাখুন। কিন্তু একাংশ মানুষ এখনও তা বুঝছেন না। সব ময়লা ডাস্টবিনে না রেখে রাস্তায় ফেলে দিচ্ছে। আর দু একদিন পর পুজো। শহরে আসতে পারে ইউনেস্কোর প্রতিনিধিরা। তারা আসলে কী দেখবে! তাই আমরা আজ ফের সাফাই অভিযান চালিয়ে মানুষকে সচেতন করলাম।'

এদিনের স্পেশ্যাল ড্রাইভকে কটাক্ষ করেন কংগ্রেস কাউন্সিলর অম্লান মুন্সি। তিনি বলেন, 'জলপাইগুড়ি পুরসভা জঞ্জাল সাফাইয়ে সম্পূর্ণ ব্যর্থ। বাধ্য হয়ে ডিএম, এসপিদের বারে বারে নামতে হচ্ছে সাফাই অভিযানে।'

চেয়ারম্যান পাপিয়া পাল বলেন, 'রাজ্য সরকারের বিশেষ নির্দেশে রাজ্য জুড়ে এই অভিযান চলছে। বিরোধীরা ঘরে বসে থাকে। তাই তারা অনেক কিছু বলতে পারে। তবে আমরা কাজ করে যাচ্ছি।'


```