Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

স্কুলের স্টোররুমে বিশাল গোখরো! কচিকাঁচাদের চেঁচামেচিতে তুলকালাম

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের স্টোররুমের ভেতর ঢুকে পড়েছিল বিশাল আকারের একটি গোখরো (cobra) সাপ। যা নিয়ে সাতসকালে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের (Bardhaman) নতুনগ্রামে। পরে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যান। এমনিতেই বর্

স্কুলের স্টোররুমে বিশাল গোখরো! কচিকাঁচাদের চেঁচামেচিতে তুলকালাম

শেষ আপডেট: 2 July 2022 11:14

দ্য ওয়াল ব্যুরো: স্কুলের স্টোররুমের ভেতর ঢুকে পড়েছিল বিশাল আকারের একটি গোখরো (cobra) সাপ। যা নিয়ে সাতসকালে চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের (Bardhaman) নতুনগ্রামে। পরে খবর পেয়ে বন দফতরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যান।

এমনিতেই বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে। জলাজঙ্গল থেকে উঠে এসে ছোটখাটো ঘুপচিতে ঢুকে পড়ে তারা। বর্ধমানের (Bardhaman) এফ পি প্রাথমিক স্কুলেও এমনই কাণ্ড ঘটেছে। পাশের একটি ডোবা থেকে উঠে এসে নর্দমা দিয়ে স্কুলের ভেতরে গুদামঘরে ঢুকে পড়ে গোখরোটি (cobra)। সেসময় স্কুলেরই একজন সহশিক্ষক ও এক ছাত্র এই ঘটনা দেখতে পেয়ে প্রধান শিক্ষককে জানায়। খবর যায় বন দফতরে।

আরও পড়ুন: অন্নপ্রাশনের দিনই গলায় ভাত আটকে শিশুর মৃত্যু! মর্মান্তিক ঘটনা তুফানগঞ্জে

খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসেন বনকর্মীরা। গুদামঘরটি একেবারেই ছোট হওয়ায় সাপটি উদ্ধারে বেশ বেগ পেতে হয় বনকর্মীদের। শেষ অবধি বহু কসরত করে সাপটিকে উদ্ধার করেন তাঁরা। পরে বনকর্মী বাপন বৈরাগী জানান, ‘ঠান্ডা অন্ধকার জায়গা দেখে সাপটি গুদামঘরে ঢুকে পড়েছিল। জায়গাটি খুব নোংরা এবং সংকীর্ণ। বহু কষ্টে সেটিকে উদ্ধার করা হয়েছে।’


```