Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

জামুড়িয়ায় কয়লা পাচার হচ্ছিল দুধের কন্টেনারে, ধরা পড়ে গেল গরুর মতো

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দিন কয়েক আগেই দুধের কন্টেনারে করে গরু পাচার করার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। এবার গরুর বদলে কয়লা। কন্টেনারে করে বস্তা বস্তা কয়লা পাচারের (Coal Smuggling) ছক বানচাল করল পশ্চিম বর্ধমানের (East Bard

জামুড়িয়ায় কয়লা পাচার হচ্ছিল দুধের কন্টেনারে, ধরা পড়ে গেল গরুর মতো

শেষ আপডেট: 12 September 2022 12:46

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দিন কয়েক আগেই দুধের কন্টেনারে করে গরু পাচার করার ঘটনায় শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে। এবার গরুর বদলে কয়লা। কন্টেনারে করে বস্তা বস্তা কয়লা পাচারের (Coal Smuggling) ছক বানচাল করল পশ্চিম বর্ধমানের (East Bardhaman) জামুড়িয়া থানার পুলিশ! সিনেমার চিত্রনাট্যকে হার মানবে পাচারের এই গল্প।

সম্প্রতি মুক্তি পাওয়া আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা দ্য রাইজ' ছবিতে দর্শকেরা দেখেছিলেন দুধের কন্টেনারে করে কীভাবে চন্দন কাঠ পাচার হয়। তবে বাস্তবেও যে এমন হয় তা ধারণা ছিল না অনেকের। তবে সম্প্রতি গরু ও কয়লা পাচারের জন্য সিনেমাতে দেখানো কৌশলই নিচ্ছে পাচারকারীরা!

কয়লা ও গরু পাচার নিয়ে উত্তাল রাজ্য। এই পাচার চক্র রুখতে তৎপর ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় তদন্তকারী দল। রাজ্যের তদন্তকারীর সংস্থা সিআইডিও ঘটনা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন। পুলিশ রাতদিন তল্লাশি চালাচ্ছে। তার পরেও বন্ধ করা যাচ্ছে না এই পাচার।

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক ধরেই জামুড়িয়া এলাকা দিয়ে কয়লা পাচার হচ্ছে বলে খবর আসছিল। সেই পাচার রুখতে পুলিশ শুরু করে নাকা চেকিং। চেকিং চলাকালীনই একটি দুধের কন্টেনার আটকায় পুলিশ। চালক ও খালাসির থেকে কাগজপত্র চাওয়া হয়। গাড়ির কাগজ দেখার সময়ই কন্টেনারের ভেতরে কী আছে জানতে চান কর্তব্যরত অফিসার।

প্রথমে রাজি ছিলেন চালক। তবে পরে কন্টেনারের ঢাকনা খুলে দেওয়া হয়। তাতেই তাজ্জব বনে যায় পুলিশ। বেরিয়ে পড়ে বস্তা বস্তা কয়লা। চালককে জিজ্ঞেস করেও সেই কয়লা নিয়ে সদুত্তর মেলেনি। পুলিশের প্রাথমিক অনুমান, পাচার করা হচ্ছিল কয়লা।

জামুড়িয়া থানার পুলিশ গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কোথা থেকে এল এই কয়লা? কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল? এই পাচারের পেছনে কারা আছে? সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

মূক ও বধির ছাত্রীকে পুলকারের মধ্যেই ধর্ষণের চেষ্টা চালকের! ভাঙড় থেকে গ্রেফতার অভিযুক্ত


```