Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আইনমন্ত্রী মলয় ঘটককে ফের দিল্লি তলব ইডির‌!‌

দ্য ওয়াল ব্যুরো:‌ কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Coal Smuggling case) তলব করল ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটককে ইডি-র নোটিস পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বে

আইনমন্ত্রী মলয় ঘটককে ফের দিল্লি তলব ইডির‌!‌

শেষ আপডেট: 31 August 2022 14:57

দ্য ওয়াল ব্যুরো:‌ কয়লা পাচার কাণ্ডে ফের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে (Coal Smuggling case) তলব করল ইডি। আগামী ১৪ সেপ্টেম্বর তাঁকে দিল্লিতে তলব করা হয়েছে। মন্ত্রী মলয় ঘটককে ইডি-র নোটিস পাঠানোর বিষয়টি নতুন নয়। এর আগে ওই তদন্তকারী সংস্থাটি বেশ কয়েক বার নোটিস দিয়ে তাঁকে দিল্লিতে ডেকে পাঠায়। তাতে সাড়াও দেন মলয়। এ বারও তিনি ইডি-র ডাকে সাড়া দেবেন কি না সে বিষয়টি এখনও স্পষ্ট হয়নি।

মলয় ঘটক আসানসোলের বিধায়ক। আসানসোল কোলিয়ারি এলাকা হিসেবে পরিচিত। এর আগেও কয়লাকাণ্ডে (Coal Smuggling case) তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। তাঁকে নোটিস পাঠিয়েছিল সিবিআইও। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, কয়লা পাচার কাণ্ডে মন্ত্রীর বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমাণ পাওয়া গিয়েছে। গোটা বিষয়য়ের তদন্তে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।

কয়লা কাণ্ডে আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা নারুলাকে এবং শ্যালিকা মানেকাকেও নোটিস পাঠিয়েছিল ইডি। শ্যালিকা ইডির জেরা এড়িয়েছেন।

কেষ্ট কাল কলকাতায়, আসানসোল থেকে আনা হবে অন্য মামলার হাজিরায়


```