Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

খাবারের বদলে ঠাসা ছিল কয়লা! হুগলির গাড়ি ধরা পড়ল জামুড়িয়াতে

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া (Jamuria) থেকে একটি গাড়ি যাচ্ছিল। গাড়ির গায়ে লেখা 'গুড ফুড, গুড মুড'! কিন্তু পুলিশকে কে খবর দিয়েছিল কে জানে। গাড়ির 'মুড' দেখেই বীজপুর সেতু সংলগ্ন নাকা চেকিং পয়ে

খাবারের বদলে ঠাসা ছিল কয়লা! হুগলির গাড়ি ধরা পড়ল জামুড়িয়াতে

শেষ আপডেট: 17 September 2022 10:43

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: মঙ্গলবার রাতে পশ্চিম বর্ধমানের জামুড়িয়া (Jamuria) থেকে একটি গাড়ি যাচ্ছিল। গাড়ির গায়ে লেখা 'গুড ফুড, গুড মুড'! কিন্তু পুলিশকে কে খবর দিয়েছিল কে জানে। গাড়ির 'মুড' দেখেই বীজপুর সেতু সংলগ্ন নাকা চেকিং পয়েন্টে ওই খাবারের গাড়িকে দাঁড় করায় পুলিশ। গাড়ির ডালা খুলতেই তাজ্জব বনে যায় তারা। গাড়িতে তো খাবার নেই, তার বদলে আছে সারি সারি বস্তা। আর তার মধ্যে কয়লা (Coal Smuggling)!

কয়লা পাচারের নতুন পন্থা নিচ্ছে পাচারকারীরা। এভাবেই কখনও দুধের কন্টেনারে, কখনও আবার খাবার কন্টেনারে করে কয়লা-গরু পাচার করছে। দিন কয়েক আগেই দুধের কন্টেনারে করে কয়লা পাচারের ঘটনা ঘটেছিল জামুড়িয়াতে। ফের একবার সেই রকম পাচারের ছক বানচাল করল পুলিশ।

জানা গেছে, শুক্রবার রাতে জামুড়িয়া থেকে রানিগঞ্জে যাওয়ার রাস্তায় নাকা চেকিং পয়েন্টে খাবার সরবরাহকারী গাড়িটি দাঁড় করান কর্তব্যরত পুলিশকর্মীরা। গাড়ির কাগজ, পারমিট চেক করতে গিয়ে বেরিয়ে আসে আসল সত্য। গাড়ির পেছনের দরজা খুলতেই অবাক হয়ে যান তাঁরা।

দেখা যায় গাড়ির মধ্যে বস্তা বোঝাই 'অবৈধ' কয়লা। সেই কয়লা কোথা থেকে আনা হচ্ছে, বা কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তার সদুত্তর দিতে পারেনি গাড়ির চালক বা খালাসি কেউই। পুলিশ এই ঘটনায় দু'জনকেই গ্রেফতার করে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে সুরাজ কুমার দাস কলকাতার বাসিন্দা। আর একজন জামুড়িয়ার বগড়ার বাসিন্দা তারক মণ্ডল। দু'জনকেই আজ আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে আরও খবর, গাড়িটি ওই জেলার নয়। হুগলির তামান্না ফুডস প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের গাড়ি ছিল সেটি। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটিকে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অপরদিকে, ধানবাদের নিরসা থানা এলাকায় গবাদি পশু বোঝাই দুটি পিকআপ ভ্যান ধরেন গ্রামবাসীরা। গতকাল রাতেই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, প্রায় ডজন খানেক গরু পাচার করা হচ্ছিল। পুলিশ ভ্যান দুটি বাজেয়াপ্ত করে।

টিটাগড়ে স্কুলে বিস্ফোরণ: অর্জুন বললেন, সামনে কেউ থাকলে দেহ মিলত না


```