Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাখিতে এবছর নয়া চমক! মুখ্যমন্ত্রীর ডিজাইন করা ‘জয় বাংলা’ রাখি বাঁধা হতে পারে আপনার হাতে

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার রাখিবন্ধন উত্সব (Raksha Bandhan)। একে অপরের হাতে রাখি পরিয়েই উদযাপন করা হবে বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের প্রতীক এই উত্সব। আর সেই রাখিতেই (Rakhi) এই বছর থাকছে নয়া চমক।  স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপ

রাখিতে এবছর নয়া চমক! মুখ্যমন্ত্রীর ডিজাইন করা ‘জয় বাংলা’ রাখি বাঁধা হতে পারে আপনার হাতে

শেষ আপডেট: 8 August 2022 04:30

দ্য ওয়াল ব্যুরো: আগামী বৃহস্পতিবার রাখিবন্ধন উত্সব (Raksha Bandhan)। একে অপরের হাতে রাখি পরিয়েই উদযাপন করা হবে বন্ধুত্ব, সৌভ্রাতৃত্বের প্রতীক এই উত্সব। আর সেই রাখিতেই (Rakhi) এই বছর থাকছে নয়া চমক।  স্বয়ং মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদন করা ডিজাইনের (Design) রাখি এবার বাঁধা হতে পারে আপনার হাতেও।  নীল-সাদা সেই রাখিতে লেখা থাকবে মুখ্যমন্ত্রী ও শাসক দলের পছন্দের স্লোগান (Slogan) ‘জয় বাংলা। ’

প্রতি বছর এই দিনটিকে ‘সংস্কৃতি দিবস’ হিসাবে পালন করে রাজ্যের তৃণমূল সরকার।  গত দু’বছর করোনা অতিমহামারীর কারণে সাড়ম্বরে পালিত হতে পারেনি রাখিবন্ধন।  তাই এই বছর ধুমধাম করেই রাখি উত্সব পালন করতে চান মুখ্যমন্ত্রী।  ইতিমধ্যেই এই বছর সরকারী তরফে ছুটি ঘোষনা করা হয়েছে ওইদিন।   শুধু ছুটিই নয়, এই বছর চমক থাকছে রাখির নকশাতেও।  নকল ফুল ও পুঁতি দিয়ে তৈরি বিশেষ রাখিতে এই বছর লেখা থাকছে ‘জয় বাংলা,’ এবং ‘সংস্কৃতি দিবস, পশ্চিমবঙ্গ সরকার। ’ স্বয়ং মুখ্যমন্ত্রী এই নকশা অনুমোদন করেছেন।  স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বানানো নীল ও সাদা রঙের কম্বিনেশনের এই রাখি যুবকল্যাণ দফতরের মাধ্যমে রাজ্যের সমস্ত জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে।  এই বছর মোট ৬ লক্ষ ৫৫ হাজার রাখি তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন কালনা উইভার্স অ্যান্ড আর্টিজান ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার তপন মোদক।  তিনি আরো জানিয়েছেন, এই রাখিগুলির কয়েকটি নমুনা প্রথমে মন্ত্রী অরূপ বিশ্বাসের মাধ্যমে পাঠানো হয় মুখ্যমন্ত্রীর কাছে।  এরপরেই রাখির সম্পূর্ণ নকশা প্রস্তুত করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।  

তপনবাবু জানিয়েছেন, গত দু’মাস ধরে ৫০০ জন মহিলা নিরন্তর চেষ্টা করে এই রাখি তৈরি করেছেন।  প্রত্যেক দিন তাঁরা গড়ে ২০০-২৫০ টাকা রোজগার করেছেন বলে জানিয়েছেন তিনি।  

শরীরের তুলনায় মাথা কয়েক গুণ বড়! বাবা-মা ফেলে পালিয়েছে, ৮ মাস হাসপাতালেই পড়ে শিশু


```