Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বড় খবর: ক্লাস নাইনের বার্ষিক ও টেনের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই মাধ্যমিকের মার্কশিট

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে ক্লাস নাইন থেকে টেনে ওঠার যে বার্ষিক পরীক্ষা, সেই নম্বরকে গণ্য করা হবে মাধ্যমিকের নম্বর হিসেবে। সেই সঙ্গে গুরুত্ব পাবে ক্লাস টেনের ইন্টারনাল পরীক্ষাগুলিও। এই সবকটি পরীক্ষা মিলেই ফল তৈরি হবে মাধ্যমিকের। আজ, শুক্রবা

বড় খবর: ক্লাস নাইনের বার্ষিক ও টেনের ইন্টারনাল পরীক্ষার ভিত্তিতেই মাধ্যমিকের মার্কশিট

শেষ আপডেট: 18 June 2021 11:45

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে ক্লাস নাইন থেকে টেনে ওঠার যে বার্ষিক পরীক্ষা, সেই নম্বরকে গণ্য করা হবে মাধ্যমিকের নম্বর হিসেবে। সেই সঙ্গে গুরুত্ব পাবে ক্লাস টেনের ইন্টারনাল পরীক্ষাগুলিও। এই সবকটি পরীক্ষা মিলেই ফল তৈরি হবে মাধ্যমিকের। আজ, শুক্রবার বিকেলে ঘোষণা করল রাজ্য শিক্ষা দফতর। শুধু তাই নয়, কোনও পড়ুয়া যদি এই পদ্ধতিতে সন্তুষ্ট না হয়, তাহলে সে পরীক্ষায় বসার সুযোগ পাবে। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে পরীক্ষার ব্যবস্থা করা হবে শিক্ষা দফতরের তরফে। সহজ কথায় বলতে গেলে, ২০২১ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে ২০১৯ সালের ক্লাস নাইনের মার্কশিট এবং ক্লাস টেনের ইন্টারনাল অ্যাসেসমেন্টে প্রাপ্ত নম্বর নিয়েই তৈরি হবে মাধ্যমিকের মার্কশিট। দুই ক্ষেত্রেই ৫০-৫০ শতাংশ গুরুত্ব দেওয়া হবে। তবে কেউ এই মূল্যায়নে সন্তুষ্ট না হয়ে পরে পরীক্ষা দিলে, সেক্ষেত্রে পরীক্ষায় প্রাপ্ত নম্বরই চূড়ান্ত বলে ধরা হবে। এমনটাই জানালেন শিক্ষা পর্ষদের সভাপতি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মিলিয়ে এবছর মোট ২১ লক্ষ পড়ুয়ার পরীক্ষায় বসার কথা ছিল। কিন্তু কোভিড পরিস্থিতির কারণে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, বিশেষ পদ্ধতিতে মূল্যায়ন করে জুলাই মাসের মধ্যেই এই দুই পরীক্ষার ফল প্রকাশ করা হবে। পরীক্ষা বাতিল ঘোষণা করার আগে এ নিয়ে সাধারণ মানুষের মতামতও জানতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রী। যদি না হয় তবে কোন পথে মূল্যায়ন এগোবে তাও জানাতে বলা হয়। তার পরই সিদ্ধান্ত জানায় সরকার। এবার পরীক্ষার্থী এবং অভিভাবকদের স্বস্তি দিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ যৌথভাবে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিল মূল্যায়নের প্রক্রিয়া।

```