Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

চলন্ত ট্রেনে জিআরপি-রেলকর্মীর সে কী মারামারি! পাওয়ার কেবিনে ওঠা নিয়ে তুমুল ঝামেলা

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে (Railway) রেলকর্মীর সঙ্গে জিআরপি (GRP) জওয়ানদের সে কী মারামারি! এ কিল মারে তো ও ঘুঁষি। হাতাহাতি একেবারে চরমে উঠল। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা যাচ্ছে, ঘটনাটি গত ২৪ অগস্টের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা

চলন্ত ট্রেনে জিআরপি-রেলকর্মীর সে কী মারামারি! পাওয়ার কেবিনে ওঠা নিয়ে তুমুল ঝামেলা

শেষ আপডেট: 26 August 2023 17:35

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত ট্রেনে (Railway) রেলকর্মীর সঙ্গে জিআরপি (GRP) জওয়ানদের সে কী মারামারি! এ কিল মারে তো ও ঘুঁষি। হাতাহাতি একেবারে চরমে উঠল। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে।

জানা যাচ্ছে, ঘটনাটি গত ২৪ অগস্টের। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা যায়নি। সূত্রের খবর, সরাইঘাট এক্সপ্রেসের পাওয়ার কেবিনে ওঠা নিয়ে রেলকর্মীর সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন জিআরপি জওয়ানেরা। চলন্ত ট্রেনে জোর করে পাওয়ার কেবিনে ওঠার চেষ্টা জিআরপির দুই জওয়ান। তখন বাধা দেন পাওয়ার কেবিনের দায়িত্বে থাকা রেলকর্মী কমলজিৎ প্রসাদ। প্রথমে দু'পক্ষের তর্কাতর্কি শুরু হয়। বচসা চরমে ওঠে। এরপরেই কমলজিতের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ওই দুই জিআরপি জওয়ান।

রেলকর্মীর অভিযোগ, ট্রেনটি যখন মালদহ স্টেশনে আসে তখন সুমিত হালদার ও মাসিদুর রহমান নামে জিআরপির দুই জওয়ান জোর করে পাওয়ার কেবিনে ওঠার চেষ্টা করেন। সাধারণত নিরাপত্তার কারণে পাওয়ার কেবিনে বাইরের কারও ওঠার অনুমতি নেই। রেলকর্মী সেটা বোঝাবার চেষ্টা করলেও জওয়ানরা নাকি তা শুনতে চাননি। তাঁরা জোর করে কেবিনে ঢোকার চেষ্টা করেন। তখন রুখে দাঁড়ান কমলজিৎ। এরপরেই মারপিট শুরু হয়ে যায় ট্রেনের ভেতর। জিআরপি তাঁর গায়ে হাত তুলেছে বলে অভিযোগ করেছেন রেলকর্মী।

আরও পড়ুন: শান্তনু ঠাকুরের কনভয়ে পেছন থেকে ধাক্কা, ঘাতক গাড়ি ১০ কিমি ধরে ফলো করছিল বলে অভিযোগ

কমলজিতের দাবি, এরপর মালদহ স্টেশনেই বিষয়টি মিটে যায়। তবে এর রেশ গড়ায় নিউ জলপাইগুড়ি স্টেশন বা এনজেপি অবধি। তাঁর অভিযোগ, এনজেপিতে তাঁকে আবারও হেনস্থা করা হয়। এরপরই গুয়াহাটি জিআরপিতে অভিযোগ দায়ের করেন তিনি। এই ঘটনার বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, তারা তদন্ত শুরু করেছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।


```