Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
জিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে!কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ড

ডিএলএডে প্রশ্নফাঁসে সিআইডি তদন্তের নির্দেশ! একদিনের মধ্যে কড়া পদক্ষেপ নবান্নর

দ্য ওয়াল ব্যুরো: ডিএলএডের (D el ed Exam) ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked) ঘটনায় সিআইডি তদন্তের (CID Investigation) নির্দেশ দিল নবান্ন (Nabanna)। ২০২০-২২ সালের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। সোমবার, প

ডিএলএডে প্রশ্নফাঁসে সিআইডি তদন্তের নির্দেশ! একদিনের মধ্যে কড়া পদক্ষেপ নবান্নর

শেষ আপডেট: 29 November 2022 12:30

দ্য ওয়াল ব্যুরো: ডিএলএডের (D el ed Exam) ফাইনাল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের (Question Paper Leaked) ঘটনায় সিআইডি তদন্তের (CID Investigation) নির্দেশ দিল নবান্ন (Nabanna)।

২০২০-২২ সালের ডিএলএড কোর্সের ফাইনাল পরীক্ষা শুরু হয়েছে। সোমবার, পরীক্ষার প্রথম দিনই অভিযোগ ওঠে, পরীক্ষার আগেই ফাঁস হয়ে গেছে প্রশ্নপত্র! প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে চূ়ডান্ত গাফিলতির অভিযোগ উঠেছে এই ঘটনায়। পর্ষদের সভাপতি গৌতম পাল তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে পাল্টা দাবি করেন, সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে পরিকল্পিত ভাবে।

গতকাল দুপুরে অরিন্দম খাঁড়া নামের এক ব্যক্তি ফেসবুকে কিছু স্ক্রিনশট পোস্ট করেন হোয়াটস্অ্যাপ থেকে। তাতে দেখা যায়, বেলা ১০:৪৭ মিনিটে একগোছা প্রশ্নপত্র দেখা যাচ্ছে। সেগুলিই পরীক্ষারই প্রশ্ন বলে দাবি করা হয়েছে। অথচ পরীক্ষা শুরু হয়েছে বেলা ১২টায়। পরীক্ষা চলে দুপুর ২টো পর্যন্ত। অর্থাৎ পরীক্ষা শেষ হওয়া তো দূরের কথা, শুরুর আগেই সেইসব প্রশ্ন ভাইরাল হয়েছে হোয়াটস্অ্যাপে!

তথ্য বলছে, গোটা রাজ্যে মোট ১৬০টা পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা হচ্ছে। কখন, কোন কেন্দ্র থেকে প্রশ্ন এভাবে ফাঁস হল, তা এখনও জানা যায়নি। তবে বিষয়টি যে মোটেই হাল্কা ভাবে নেওয়া হচ্ছে না, তা নিশ্চিত করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। তদন্ত কমিটি গড়ার কথাও বলেছেন তিনি।

এবার আরও কড়া অবস্থান নিল নবান্ন। জানিয়ে দিল, সিআইডি তদন্ত করে দেখবে, কীভাবে ঘটল এমন প্রশ্ন ফাঁসের ঘটনা।

পরীক্ষার আগেই প্রশ্ন ফাঁস! ডিএলএড কোর্সের ফাইনালে অস্বচ্ছতার অভিযোগ, কী বলল পর্ষদ


```