Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

বিয়ের অনুষ্ঠানে দাবার আসর! উত্তরপাড়ায় খাওয়া-দাওয়ার সঙ্গে দেদার খেলা

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভাসছে সানাইয়ের সুর। সেজেগুজে নিমন্ত্রিতরা আসছেন নবদম্পতিকে আর্শীবাদ জানাতে। আপাতভাবে আর পাঁচটা বিয়েবাড়ির মতো দেখতে লাগলেও অনুষ্ঠান বাড়ির মেজাজ ছিল একটু অন্যরকম (Chess event at the wedding ceremony)। আমন্ত্রিতদের ব

বিয়ের অনুষ্ঠানে দাবার আসর! উত্তরপাড়ায় খাওয়া-দাওয়ার সঙ্গে দেদার খেলা

শেষ আপডেট: 27 August 2023 13:21

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ভাসছে সানাইয়ের সুর। সেজেগুজে নিমন্ত্রিতরা আসছেন নবদম্পতিকে আর্শীবাদ জানাতে। আপাতভাবে আর পাঁচটা বিয়েবাড়ির মতো দেখতে লাগলেও অনুষ্ঠান বাড়ির মেজাজ ছিল একটু অন্যরকম (Chess event at the wedding ceremony)। আমন্ত্রিতদের বিনোদনের কথা মাথায় রেখে বিয়েবাড়িতে বসল দাবা প্রতিযোগিতার আসর।

দাবা বিশ্বকাপের ফাইনালে ম্যাগনেস কার্লসেনের সঙ্গে রমেশবাবু প্রজ্ঞানন্দের খেলা সাড়া ফেলে দিয়েছে গোটা দেশে। টাইব্রেকারে কার্লসেনকে হারাতে না পারলেও দাবার দুনিয়ায় বিশেষ পরিচিতি তৈরি করে ফেলেছেন প্রজ্ঞানন্দ। সেই দাবাকেই প্রচারের আলোয় আনার জন্য নিজের বিয়ের থিম হিসাবে বেছে নিলেন উত্তরপাড়ার এক দাবারু শিবশঙ্কর আইয়ার। তাঁর বিয়ের আসরে খাওয়া দাওয়ার সঙ্গে চলল দেদার দাবা খেলা (Chess event at the wedding ceremony)।

প্রায় এক দশকেরও বেশি সময় উত্তরপাড়ায় (Uttarpara) বসবাস শিবশঙ্করের। একের পর এক জাতীয় স্তরের দাবা প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করেছেন তিনি। একাধিকবার পুরস্কারও পেয়েছেন। এরপর বিগত ৮ বছর ধরে দাবার কোচের দায়িত্ব সামলাচ্ছেন। পাত্রী পূজা বেলুড়ের বাসিন্দা।

রবিবার দুপুরে বসেছিল শিবশঙ্কর ও পূজার বিয়ের আসর। সেখানে আসা আমন্ত্রিতরা সকলেই দাবার বোর্ডে তাদের বুদ্ধি শান দিলেন।

শিবশঙ্কর জানান, বহু বছর ধরে তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত। দাবা মানুষের বুদ্ধি ও চিন্তাশক্তিকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। তাই নতুন প্রজন্মের মধ্যে এই খেলাকে জনপ্রিয় করে তুলতেই তিনি নিজের বিয়ের আসরকে দাবার থিমে সাজিয়েছেন।

আগামী প্রজন্মের মধ্যে মোবাইল আসক্তি কমানো এবং ছেলেমেয়েদের বুদ্ধির বিকাশে উৎসাহ দেওয়াই মূল উদ্দেশ্য বলে জানান শিবশঙ্কর। নিমন্ত্রিতরা অনেকেই দাবা খেলার সঙ্গে যুক্ত। সর্বোপরি পাত্র একজন দাবারু তাই তার বিয়েতে দাবার আসর বসায় খুশি নিমন্ত্রিতরা।

শিবশঙ্কর ও পূজার এই বিয়েতে অনেকে এই উদ্যোগকে স্বাগত জানাবার পাশাপাশি আগামীতে যাতে এই ধরনের বিয়ে ও সামাজিক অনুষ্ঠানে আরও দাবা খেলার আয়োজন হয় সেই আহ্বান জানান।

আরও পড়ুন: আরামবাগে গুলিবিদ্ধ যুবক, বাবা ঋণের টাকা না মেটানোর মাশুল দিতে হল ছেলেকে


```