Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

৫০ জন শিক্ষককে নিয়োগ মামলায় নিজামে তলব সিবিআইয়ের, বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় এজেন্সি

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment case) গ্রেফতার হওয়ার চার শিক্ষক সবে শনিবার জামিন পেয়েছেন। এরই মধ্যে সোমবার নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষককে ডেকে পাঠিয়েছেন (CBI summons 50 teachers)। এদিন সকাল থেকে একের পর এক শিক্ষক নিজাম প

৫০ জন শিক্ষককে নিয়োগ মামলায় নিজামে তলব সিবিআইয়ের, বয়ান রেকর্ড করবে কেন্দ্রীয় এজেন্সি

শেষ আপডেট: 21 August 2023 05:34

দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় (recruitment case) গ্রেফতার হওয়ার চার শিক্ষক সবে শনিবার জামিন পেয়েছেন। এরই মধ্যে সোমবার নিজাম প্যালেসে ৫০ জন শিক্ষককে ডেকে পাঠিয়েছেন (CBI summons 50 teachers)। এদিন সকাল থেকে একের পর এক শিক্ষক নিজাম প্যালেসে (Nizam Palace) সিবিআই দফতরে পৌঁছতে শুরু করেছেন। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর, এই শিক্ষকদের বিরুদ্ধে টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ রয়েছে। এঁদের সবার জবানবন্দি রেকর্ড করা হবে।

এর আগে মুর্শিদাবাদের চার শিক্ষকের বয়ান রেকর্ড করে তাঁদের সাক্ষী হিসাবে চার্জশিটে দেখিয়েছিল সিবিআই। কিন্তু তাতে আদালত সিবিআইয়ের উপর কিছুটা অসন্তুষ্টই হয়েছিল। আদালতের বক্তব্য ছিল, এঁরা সাক্ষী কেন? এঁদের অভিযুক্ত হিসাবে দেখাতে হবে। এ কথা বলেই আদালত ওই চার শিক্ষককে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছিল।

এর পর থেকেই দেখা যাচ্ছে, দফায় দফায় কিছু শিক্ষককে ডেকে পাঠাচ্ছে সিবিআই। এর আগে বাঁকুড়ার সাত জন শিক্ষককে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয়েছিল। তার পর আরও ১২ জন শিক্ষককে জেরার জন্য ডাকা হয়। এবার এক সঙ্গে ৫০ জন শিক্ষককে নোটিস দিয়ে নিজাম প্যালেসে ডেকে পাঠাল (CBI summons 50 teachers) কেন্দ্রীয় তদন্ত এজেন্সি।

সিবিআই সূত্রে বলা হচ্ছে, আদালতের নির্দেশে এবার বদলি দুর্নীতির তদন্তও শুরু করতে চলেছেন তাঁরা। তাঁদের কাছে চারশ জন শিক্ষকের তালিকা রয়েছে। যাঁরা টাকা দিয়ে পছন্দমতো জেলা বা মহকুমায় বদলি নিয়েছেন বলে অভিযোগ।

সিবিআই সূত্রে বলা হচ্ছে, শিক্ষক বদলির ক্ষেত্রেও কোনও চক্র কাজ করছিল কিনা, কারা মিডলম্যান ছিল তা খতিয়ে দেখা হবে। সেই চক্রের বিস্তার দফতরের মন্ত্রী পর্যন্ত ছিল কিনা তাও তদন্ত করে দেখবে সিবিআই।

আরও পড়ুন: যাদবপুরে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ দরকার, বললেন দিলীপ


```