Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

অনুব্রতর ভোলে বোম চালকলে সিবিআই হানা! বাধার মুখে কেন্দ্রীয় এজেন্সি

দ্য ওয়াল ব্যুরো: জন্মাষ্টমীর সকালে বোলপুরের (Bolpur) ভোলে বোম (Bhole bom) রাইস মিলে (Rice Mill) হানা দিল সিবিআই টিম (CBI)। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদের পর এই চালকলটি সিবিআইয়ের আতস কাচের নীচে আসে। এদিন স

অনুব্রতর ভোলে বোম চালকলে সিবিআই হানা! বাধার মুখে কেন্দ্রীয় এজেন্সি

শেষ আপডেট: 19 August 2022 05:49

দ্য ওয়াল ব্যুরো: জন্মাষ্টমীর সকালে বোলপুরের (Bolpur) ভোলে বোম (Bhole bom) রাইস মিলে (Rice Mill) হানা দিল সিবিআই টিম (CBI)। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদের পর এই চালকলটি সিবিআইয়ের আতস কাচের নীচে আসে। এদিন সেখানে পৌঁছন কেন্দ্রীয় তদন্ত এজেন্সির গোয়েন্দারা। তবে শুরুতে সিবিআইকে বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।

ভোলে বোম রাইস মিলের গেটে সিবিআই টিম পৌঁছনোর পর ভিতরে ঢুকতে বাধা দেয় নিরাপত্তারক্ষীরা। চল্লিশ মিনিট বাইরে অপেক্ষা করার পর তাঁরা ভিতরে ঢুকতে পারেন। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সিবিআই কর্তারা রয়েছেন রাইস মিলের ভিতরে।

স্থানীয় সূত্রের খবর, এই মিলেই বসতেন অনুব্রত কন্যা সুকন্যা। আরও জানা গেছে, ২০১১ সালে এই মিলটি কেনেন অনুব্রত। সিবিআই অনুব্রত ও তাঁর আত্মীয়দের সম্পত্তির হদিস পেতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির ওপরও নজর চালাচ্ছে।

এর আগে বুধবার অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ আত্মীয়দের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে এই টাকা রাখা ছিল। বর্তমানে সেই টাকার উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী দল। গতকালই কমান্ড হাসপাতালে নিয়ে এসে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। তার পর তাঁকে ফের নিজামে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।

বিচারপতি গঙ্গোপাধ্যায়কে অরুণাভ: এটা কোর্ট না ছাতুবাবুর বাজার?


```