Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

এটিএম ভেঙে টাকা লুঠ হাওড়ার লিলুয়ায়!

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া: কেউ বলছেন নৈরাজ্যের চরম! কেউ বলছেন আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি। এটিএমে মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তাও একটা নয় লিলুয়া থানা এলাকার দু’দুটো এটিএম থেকে। দুটোই স্টেট ব্যাঙ্কের এটিএম। একটা ক

এটিএম ভেঙে টাকা লুঠ হাওড়ার লিলুয়ায়!

শেষ আপডেট: 3 August 2018 10:05

দ্য ওয়াল ব্যুরো: হাওড়া: কেউ বলছেন নৈরাজ্যের চরম! কেউ বলছেন আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি। এটিএমে মেশিন গ্যাস কাটার দিয়ে কেটে টাকা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। তাও একটা নয় লিলুয়া থানা এলাকার দু’দুটো এটিএম থেকে। দুটোই স্টেট ব্যাঙ্কের এটিএম। একটা কোনা, আরেকটা জগদীশপুর অঞ্চলে। দু’ক্ষেত্রেই এটিএমে কোনও রক্ষী ছিল না বলে অভিযোগ। সূত্রের খবর দুটো এটিএম থেকে আনুমানিক ১৫ লক্ষ ও ২০ লক্ষ টাকা চুরি হয়েছে। গোটা বিশ্বেই এটিএম ভেঙে টাকা লুঠ করার ঘটনা বেশ বিরল। এটিএম ভেঙে টাকা যাতে কিছুতেই না বার করা যায় সে কথা ভেবেই বানানো হয় এই মেশিনগুলো। তারপরেও থাকার কথা সাইলেন্ট অ্যালার্ম। যাতে এমন ঘটনা ঘটলেই মুহূর্তে খবর পেয়ে যান ব্যাঙ্কের আধিকারিকরা। ব্যবস্থা নিতে পারেন সঙ্গে সঙ্গে। সারা দেশে নানা ধরনের অপরাধ হলেও এটিএম ভেঙে টাকা লুঠের ঘটনা বেশ বিরল। কিন্তু লিলুয়ার এই ঘটনা বুঝিয়ে দিল, এটিএমের নিরাপত্তার এই সব কথা আসলে ফাঁকা বুলিই। পুলিশের অনুমান, গভীর রাত্রে এটিএমের শাটার ফেলে দিয়ে প্রথমেই ভেতরের সিসিটিভি ভেঙে দেয় দুষ্কৃতীরা। তারপর গ্যাস কাটার দিয়ে মেশিনের পাত কেটে ফেলে বার করে নেয় টাকা। সবটাই ঘটে যায় সবার অজান্তে। শুক্রবার সকালে এটিএমে টাকা তুলতে গিয়ে ঘটনাটা নজরে পড়ে ব্যাঙ্কের গ্রাহকদের। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সকালে তাঁরা দেখেন এটিএমের শাটার আধ খোলা। ভেতরে ঢোকার পর দেখা যায় খোলা অবস্থায় পড়ে রয়েছে এটিএম মেশিন। ভেতরের সব টাকা উধাও। আরও পড়ুন: সিসিটিভি ফুটেজে দেখা মিলল সম্ভাব্য অপরাধীর এরপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও ব্যাঙ্কের আধিকারিকরা। এলাকার মানুষের বক্তব্য, রাতে ওই অঞ্চলে পুলিশের নজরদারি থাকার কথা। গাফিলতি ছিল বলেই ঘটেছে এমন ঘটনা। পুলিশ অবশ্য জানাচ্ছে, এটিএমের সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। তবে কে বা কারা ওই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানতে পারেনি পুলিশ।

```