Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

চারচাকার গাড়িকে পিষে দিল লরি, শক্তিগড়ে ভয়াবহ দুর্ঘটনায় শোরগোল

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। শনিবার সকালে শক্তিগড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দশচাকা একটি লরি একই দিকে যাওয়া একটি চারচাকা গাড়িকে চেপে দেয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম হয়েছেন আরও একজন। পুলিশসূত্

চারচাকার গাড়িকে পিষে দিল লরি, শক্তিগড়ে ভয়াবহ দুর্ঘটনায় শোরগোল

শেষ আপডেট: 10 June 2023 06:48

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: ফের জাতীয় সড়কে দুর্ঘটনা। শনিবার সকালে শক্তিগড়ের কাছে ১৯ নম্বর জাতীয় সড়কে দশচাকা একটি লরি একই দিকে যাওয়া একটি চারচাকা গাড়িকে চেপে দেয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম হয়েছেন আরও একজন।

পুলিশসূত্রে জানা গেছে, চারচাকা গাড়িটি চালিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন কালনার বেলেহাটা গ্রামের বাসিন্দা সমরেশ মুখার্জি (৬৫)। সঙ্গে ছিলেন অরিজিৎ মজুমদার নামে একজন। শক্তিগড়ের কাছে তাঁদের গাড়িটিকে পিষে দেয় একটি দশচাকার লরি। সঙ্গে সঙ্গে ছুটে আসেন এলাকার মানুষ। তাঁরা আহতদের উদ্ধার করে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানেই মারা যান সমরেশ মুখার্জি। অরিজিৎ মজুমদারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তাঁর বাড়ি বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ে।

খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় শক্তিগড় থানার পুলিশ। দুর্ঘটনার পর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। তীব্র যানজটের সৃষ্টি হয়। জাতীয় সড়ক সম্প্রসারণের কাজ চলায় প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে বলে স্থানীয়দের অভিযোগ। এলাকার বাসিন্দা আমীর আলি বলেন, “জাতীয় সড়কে কাজ চলায় রাস্তা ছোট হয়ে গেছে। ফলে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। কয়েকদিন আগে ওই একই জায়গায় দুর্ঘটনা ঘটে।” এদিন দশ চাকার লরিটি চারচাকা গাড়িটিকে পিষে দেয়। ক্রেন এনে গাড়িটি সরানোর পর যান চলাচল আবার স্বাভাবিক হয়।

মনোনয়ন ঘিরে রণক্ষেত্র ডোমকল, বিরোধীদের রাস্তায় ফেলে মারধরের নালিশ


```