Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

পুজো কমিটিকে ২৮ কোটি অনুদান, স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো কমিটি পিছু ১০ হাজার টাকা করে অনুদানের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার তার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলার শুনানির পর এ দিন বিচারপতি

পুজো কমিটিকে ২৮ কোটি অনুদান, স্থগিতাদেশ জারি করল হাইকোর্ট

শেষ আপডেট: 4 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরোদুর্গাপুজো কমিটি পিছু ১০ হাজার টাকা করে অনুদানের যে সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুক্রবার তার উপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। এ ব্যাপারে একটি জনস্বার্থ মামলার শুনানির পর এ দিন বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, আগামী মঙ্গলবার পর্যন্ত এই স্থগিতাদেশ বহাল থাকবে।

সেপ্টেম্বর মাসে পুজো কমিটিগুলির সঙ্গে নেতাজি ইনডোরে সমন্বয় বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই তিনি ঘোষণা করেছিলেন কলকাতার তিন হাজার ও জেলার ২৫ হাজার পুজো কমিটিকে ১০ হাজার টাকা করে চাঁদা তথা অনুদান দেবে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রীর সেই ঘোষণার পরেই প্রশ্ন উঠেছিল, জনগণের থেকে আদায় করা করের টাকা দিয়ে কি এহেন খয়রাতি করা যায়? একই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি চিঠি দিয়েছিলেন আরএসপি-র শ্রমিক সংগঠন ইউটিইউসি-র অশোক ঘোষ। সেই সঙ্গে আর্জি জানিয়েছিলেন, ওই চিঠিকেই যেন পিটিশন ধরে নিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয় আদালতে।

শুক্রবার সংশ্লিষ্ট মামলা শুনানির সময় বিচারপতিরা প্রশ্ন তোলেন, কীসের ভিত্তিতে জনগণের টাকা এ ভাবে খরচ করছে সরকার? এ ব্যাপারে কি কোনও গাইডলাইন মানা হয়েছে? অনুদানের টাকা সবটা খরচ না হলে কি পুজো কমিটিগুলি তা ফেরত দেবে? তা ছাড়া সব সম্প্রদায়ের জন্যই কি সরকার এ রকম অনুদান দেবে? রাজ্য সরকারের কাছ থেকে মঙ্গলবারের মধ্যে এই সব প্রশ্নের জবাব চেয়েছেন বিচারপতিরা।

মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এ দিন বলেন, বেশ কয়েকটি পুজো কমিটিকে অনুদান দেওয়া শুরু হয়ে গিয়েছে। ফলে আদালত দ্রুত কোনও সিদ্ধান্ত ঘোষণা করলে ভাল।

অন্যদিকে ইউটিইউসি-র নেতাদের বক্তব্য, রাষ্ট্র কখনও কোনও ধর্মীয় অনুষ্ঠানের জন্য এ ভাবে খয়রাতি করতে পারে না। তা দেশের ধর্মনিরপেক্ষ কাঠামোর পরিপন্থী। তা ছাড়া জনগণের টাকা এ ভাবে তছনছ করার অধিকার কে দিয়েছে মুখ্যমন্ত্রীকে?

তবে তৃণমূল নেতৃত্বের একাংশ এ ঘটনায় বিচলিত নন। তাঁদের বক্তব্য, এই সিদ্ধান্ত আদালতে ধাক্কা খেতে পারে সেই আশঙ্কা ছিলই। কিন্তু আদালত সরকারের সিদ্ধান্তের উপর স্থগিতাদেশ জারি করলে তৃণমূলের কোনও রাজনৈতিক ক্ষতি নেই। সংখ্যাগুরুর কাছে তৃণমূল এটাই বলবে, আমাদের সদিচ্ছার অভাব ছিল না। আদালত আটকে দিলে কী করব!

 

```