Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
স্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়

বেআইনি বালি, কয়লা খাদান বন্ধে কড়া রাজ্য, পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

দ্য ওয়াল ব্যুরো: রমরম করে চলছে বালি পাচার। আইনের ফাঁক গলে অবৈধ বালি খাদান, কয়লা খাদানের ছড়াছড়ি রাজ্যে। এর আগেও বালি, কয়লা পাচার রুখতে কড়া ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। আদতে লাভ কিছু হয়নি। অসাধু ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে। ফলে রাজস্ব ক্ষত

বেআইনি বালি, কয়লা খাদান বন্ধে কড়া রাজ্য, পদক্ষেপ কলকাতা হাইকোর্টের

শেষ আপডেট: 13 December 2021 07:22

দ্য ওয়াল ব্যুরো: রমরম করে চলছে বালি পাচার। আইনের ফাঁক গলে অবৈধ বালি খাদান, কয়লা খাদানের ছড়াছড়ি রাজ্যে। এর আগেও বালি, কয়লা পাচার রুখতে কড়া ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার। আদতে লাভ কিছু হয়নি। অসাধু ব্যবসায়ীদের সংখ্যা বেড়েছে। ফলে রাজস্ব ক্ষতিও হচ্ছে সরকারের। বেআইনি বালি খাদান, কয়লা খাদানের ব্যবসা বন্ধ করতে আগেও মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। তবে সমাধান সূত্র বের হয়নি। এবার হাইকোর্ট উদ্যোগী হয়ে কড়া ব্যবস্থা নিতে চলেছে। হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজশ্রী ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছে, রাজ্যে বেআইনি কয়লা খাদান, বোল্ডার, বালি খাদান বন্ধ করতে বিশেষ তদন্তকারী দল (সিট) তৈরি করা হবে। সিটে কারা থাকবে রাজ্য  আবেদনকারীকে প্রস্তাব আকারে তাদের নাম জানাতে হবে ২১ ফেব্রুয়ারির মধ্যে। ইন্দাস ও কোতলপুরের নদী চর থেকে যথেচ্ছ বালি তোলা বেআইনি। এই অভিযোগ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। ২০১৪ সাল থেকেই অবৈধ বালি খাদান বন্ধ করতে মামলা চলছে আদালতে। কিন্তু এত বছর পরেও বালি বা কয়লা পাচার রুখতে আদালতের তরফে কোনও কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। সম্প্রতি এই মামলার শুনানি শুরু হয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। মামলাকারীর অভিযোগ, ট্রাকে ওভারলোডিং বা অতিরিক্ত পণ্য বহনও অবৈধ এবং জরিমানাযোগ্য। অথচ সরকারি বিধিনিষেধ, হুঁশিয়ারি সত্ত্বেও দক্ষিণবঙ্গের বহু খাদান থেকে নিয়ম ভেঙে বালি তুলে ট্রাকে ওভারলোড করে পাচার চলছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```