Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

শুভেন্দু ১৪ মার্চ নন্দীগ্রামে সভা করতে পারবেন, অনুমতি দিল হাইকোর্ট

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রাম দিবসে সেখানে শুভেন্দু অধিকারীকে (Shuvendu Adhikari) সভা করার অনুমতি দেয়নি পুলিশ। সেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতে ১৪ মার্চ শুভেন্দুকে

শুভেন্দু ১৪ মার্চ নন্দীগ্রামে সভা করতে পারবেন, অনুমতি দিল হাইকোর্ট

শেষ আপডেট: 13 March 2023 09:46

দ্য ওয়াল ব্যুরো: নন্দীগ্রাম দিবসে সেখানে শুভেন্দু অধিকারীকে (Shuvendu Adhikari) সভা করার অনুমতি দেয়নি পুলিশ। সেই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছিল বিজেপি। সোমবার সেই মামলার শুনানিতে ১৪ মার্চ শুভেন্দুকে শর্তসাপেক্ষে সভা করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

২০০৭ সালের ১৪ মার্চ পুলিশের গুলিতে ১৪ জনের মৃত্যু হয়েছিল। পরের বছর, ২০০৮ সাল থেকেই এই দিনটিকে নন্দীগ্রাম (Nandigram) দিবস হিসেবে পালন করে আসছে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। যার নেতৃত্বে থাকে তৃণমূল। ২০২০ সালে শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর এই কমিটি আড়াআড়িভাবে ভাগ হয়ে গেছে। একদিকে তৃণমূলের লোকজন, অন্যদিকে শুভেন্দুপন্থীরা।

কিন্তু, তারপর থেকেই তৃণমূলপন্থীরা এই ১৪ মার্চ নন্দীগ্রামে শহিদ দিবস পালনের কর্মসূচির জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পুলিশের অনুমতি নিয়ে রাখে। তাই একইদিনে নন্দীগ্রামে শুভেন্দুপন্থীরা সভার অনুমতি চাইলে তা পাওয়া যায় না বলে অভিযোগ।

সোমবার ১৪ মার্চ নন্দীগ্রামে সভা করতে মামলা করেছিল শুভেন্দু। সেই সভার অনুমতি দিল হাইকোর্ট। তবে অবশ্যই মানতে হবে কিছু শর্ত। সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত নন্দীগ্রামের অধিকারী পাড়া, গোকুলনগর, সোনাচুরাতে কর্মসূচি করতে পারবে শুভেন্দু। অন্যদিকে, এদিনই শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তাই সেদিকে নজর রেখেই কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয়েছে। এলাকার আইনশৃঙ্খলা বজায় রাখতে হবে স্থানীয় পুলিশ-প্রশাসনকে।

মন্ত্রী সিদ্দিকুল্লার সঙ্গে বিতণ্ডা দলের বিরোধী গোষ্ঠীর, মেমারিতে মারপিটে জখম বেশ কয়েকজন


```