Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

কালই কলকাতায় অমিত শাহ, বৃহস্পতিবার সভা বাঁকুড়ায়, শুক্রবার ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতেই কলকাতায় চলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে থাকবেন রাজারহাটের হোটেলে। শুক্রবার সকালে চপারে উড়ে তাঁর বাঁকুড়ায় যাওয়ার কথা। প্রথমে ঠিক ছিল ৫ নভেম্বর অন্ডাল বিমানবন্দরে নামবেন শাহ। তারপর সেখান থেক

কালই কলকাতায় অমিত শাহ, বৃহস্পতিবার সভা বাঁকুড়ায়, শুক্রবার ঠাসা কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

শেষ আপডেট: 2 November 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতেই কলকাতায় চলে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাতে থাকবেন রাজারহাটের হোটেলে। শুক্রবার সকালে চপারে উড়ে তাঁর বাঁকুড়ায় যাওয়ার কথা। প্রথমে ঠিক ছিল ৫ নভেম্বর অন্ডাল বিমানবন্দরে নামবেন শাহ। তারপর সেখান থেকে যাবেন বাঁকুড়া। কিন্তু সোমবার রাজ্য বিজেপির তরফে বলা হয়েছে শাহের সফরসূচিতে কিছু পরিবর্তন হয়েছে। বুধবার রাতে কলকাতায় পৌঁছে রাজারহাটের হোটেলে দিলীপ ঘোষ, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেননদের সঙ্গে একপ্রস্থ বৈঠক করতে পারেন প্রাক্তন বিজেপি সভাপতি। বৃহস্পতিবার বাঁকুড়া রবীন্দ্র ভবনে দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলির শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করবেন অমিত শাহ। সেখানে উপস্থিত থাকার কথা, দুই মেদিনীপুর, হুগলি, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামের নেতাদের। পুজোর আগে উত্তরবঙ্গের জেলাগুলির নেতাদের সঙ্গে একই ধরনের বৈঠক করে গিয়েছিলেন বিজেপি সভাপতি জগত্‍প্রকাশ নাড্ডা। বৃহস্পতিবার রাতে বাঁকুড়া থেকে রাজারহাটের হোটেলে ফিরবেন শাহ। শুক্রবার সকালে যাবেন দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। সেখান থেকে যাবেন সল্টলেকের ইজেডসিসিতে। দুই ২৪ পরগনা, কলকাতা ও হাওড়ার জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ। বিজেপি সূত্রে খবর, দুপুরে কোনও একটি উদ্বাস্তু পরিবারে মধ্যাহ্নভোজ সারতে পারেন অমিত শাহ। তারপর বিকেলে যেতে পারেন শাস্ত্রীয় সঙ্গীতের পুরোধা পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে। প্রসঙ্গত, সোমবার অজয়বাবুর বাড়িতে দেখা করতে গিয়েছিলেন মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, অর্জুন সিংরা। হতে পারে এ ব্যাপারেই অজয়বাবুর সম্মতি আনতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু পণ্ডিত অজয় চক্রবর্তীর সঙ্গে কেন দেখা করবেন অমিত শাহ? বঙ্গ বিজেপির নেতৃত্ব বলছে, সৌজন্য সাক্ষাত্‍ করতে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উত্তরবঙ্গের সভায় এসে জেলা নেতাদের উদ্দেশে নাড্ডা বলে গিয়েছিলেন, এখন থেকেই সমাজের বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের সঙ্গে যোগযোগ বাড়াতে হবে। শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী মহলে ভিত তৈরির পরামর্শ দিয়েছিলেন। হতে পারে অমিত শাহ নিজে অজয়বাবুর বাড়িতে গিয়ে জেলা নেতৃত্বের উদ্দেশে বার্তা দেবেন।

```