Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

রাষ্ট্রপতিকে অবমাননা ইস্যুতে উত্তাল বিধানসভা, চলছে স্লোগান-পাল্টা স্লোগান

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননা ইস্যুতে সোমবার উত্তাল রাজ্য বিধানসভা (WB Assembly)। অবিলম্বে মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা। এমনকী বিধানসভায় মুলতুবি প্রস্তাবের আবেদন জানানো হয়। যদিও সেই

রাষ্ট্রপতিকে অবমাননা ইস্যুতে উত্তাল বিধানসভা, চলছে স্লোগান-পাল্টা স্লোগান

শেষ আপডেট: 21 November 2022 07:41

দ্য ওয়াল ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অবমাননা ইস্যুতে সোমবার উত্তাল রাজ্য বিধানসভা (WB Assembly)। অবিলম্বে মন্ত্রী অখিল গিরির পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি বিধায়করা। এমনকী বিধানসভায় মুলতুবি প্রস্তাবের আবেদন জানানো হয়। যদিও সেই আবেদন খারিজ হয়ে যায়। তারপরই বিধানসভা কক্ষে শুরু হয় স্লোগান-পাল্টা স্লোগান।

এদিন বিধানসভার কক্ষের মধ্যেই স্লোগান তোলেন বিজেপি বিধায়করা। তাঁদের দাবি, রাজ্যের মন্ত্রী অখিল গিরি যেভাবে দেশের রাষ্ট্রপতিকে অপমান করেছেন তা নিন্দনীয়। অবিলম্বে মন্ত্রিসভা থেকে তাঁকে বরখাস্ত করতে হবে। বিজেপি বিধায়কদের স্লোগানে পাল্টা স্লোগান তোলেন শাসক দলের মহিলা বিধায়করা। বিজেপি বিধায়করা এদিন বিধানসভায় গলায় আদিবাসী উত্তরীয় পরে ও রাষ্ট্রপতির ছবি ঝুলিয়ে আসেন।

বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনার দাবি জানায় বিজেপি। যদিও এই দাবি খারিজ করে দিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, এটি এখন বিচারাধীন বিষয়। এই বিষয়ে মুলতুবি প্রস্তাব আনা যায় না। কিন্তু বিজেপি-তৃণমূল বিধায়কদের স্লোগান পাল্টা স্লোগানে সরগরম হয়ে ওঠে কক্ষ। তারপরই বিধানসভা কক্ষ ছেড়ে বেরিয়ে যান স্পিকার।

বিধানসভার বাইরের লনে এসেও প্রতিবাদ বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'বিচারাধীন বিষয় হলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এখনও অখিল গিরিকে বরখাস্ত করছেন না? আমরা অবিলম্বে তাঁর পদত্যাগ চাই।' যদিও এই প্রসঙ্গে অখিল গিরি বলেন, 'আমি তো এই জন্য ক্ষমা চেয়ে নিয়েছি। বিজেপি এই ইস্যুতে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে।'

সোমবারের দ্বিতীয়ার্ধে অধিবেশন শুরু হতেই ফের বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। তারপরই বিধানসভা ওয়াকআউট করেন তাঁরা। এই প্রসঙ্গে স্পিকার বলেন, কে গেল কে এল দেখার দরকার নেই। 'সদনের যেমন চলার তেমনই চলবে।'

আস্থাভোট নির্বিঘ্ন করতে ঝালদা শহরে ১৪৪ ধারা, পুলিশের কড়া নজরদারি


```