Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
পয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়

‌তৃণমূল নেতার নামে বন্দরে এসেছিল ২০০ কোটির হেরোইন, দাবি সুকান্তর

দ্য ওয়াল ব্যুরো:‌ তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনল বিজেপি। দিন ক’‌য়েক আগে কলকাতা বিমানবন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। ওই মাদক নাকি এসেছিল এক তৃণমূল নেতার নামে। বৃহস্পতিবার বিজেপি (BJP) রাজ্য দফতরে এই বিস্ফোরক দাবি করলেন দলের

‌তৃণমূল নেতার নামে বন্দরে এসেছিল ২০০ কোটির হেরোইন, দাবি সুকান্তর

শেষ আপডেট: 15 September 2022 09:51

দ্য ওয়াল ব্যুরো:‌ তৃণমূলের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনল বিজেপি। দিন ক’‌য়েক আগে কলকাতা বিমানবন্দরে ২০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। ওই মাদক নাকি এসেছিল এক তৃণমূল নেতার নামে। বৃহস্পতিবার বিজেপি (BJP) রাজ্য দফতরে এই বিস্ফোরক দাবি করলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Mazumdar)। তাঁর দাবি, আটক হওয়া মাদক এসেছিল তৃণমূলের এক কর্মীকে সরবরাহ করার জন্য। যার মধ্যে প্রায় ৪০ কেজি মাদক ‘‌শরিফুল এন্টারপ্রাইজে’‌র নামে এসেছিল। তবে তৃণমূলের তরফে ওই দাবি অসত্য বলে জানানো হয়েছে।

বিজেপির অভিযোগ, ওই সংস্থার মালিক শরিফুল ইসলাম মোল্লা। যিনি সন্দেশখালি ১ ও ২ নম্বর ব্লকের তৃণমূল (TMC) সভাপতি শিবু হাজরা এবং শেখ শাহজাহান ঘনিষ্ঠ। যে কন্টেনারে করে ২০০ কোটির হেরোইন পাচার করা হচ্ছিল, সেই সংক্রান্ত নথি ও অভিযুক্তদের ছবিও পেশ করেছেন সুকান্ত। তাঁর দাবি, গত বছর মে মাসে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশের পরে এই মাদকের অর্ডার দেওয়া করা হয়েছিল। সুকান্ত জানিয়েছেন, শরিফুলের সঙ্গে তৃণমূলের দুই নেতার ফোনে কথাবার্তার রেকর্ডিংও তাঁদের কাছে রয়েছে। দরকার হলে তা প্রকাশ্যে আনা হবে।

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর গুজরাত অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড এবং ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের যৌথ অভিযানে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার হয় কলকাতা বন্দর থেকে। সূত্রের খবর, গত মার্চে দুবাই থেকে বন্দরে আসে একটি কন্টেনার। ওই কন্টেনারে ৭ হাজার টন মেটাল পার্টস ছিল। কিন্তু সেই কন্টেনারে ছিল গিয়ার বক্সও। তারমধ্যেই লুকিয়েই আনা হয়েছিল ওই বিপুল পরিমাণ হেরোইন। তবে বিজেপির ওই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে দাবি করেছে তৃণমূল।

তৃণমূলের ১০০ বিধায়ক, নেতার সম্পত্তি ও পার্টি অফিসে বসে টাকা নেওয়ার ছবি ইডিকে দেব: শুভেন্দু


```